• Home /
  • বিদেশ /
  • ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প,খামেনেই হত্যার নেপথ্যে ইজরায়েলি ব্লু-প্রিন্ট

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প,খামেনেই হত্যার নেপথ্যে ইজরায়েলি ব্লু-প্রিন্ট

নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কোনও চুক্তির অবকাশ নেই, এবার সরাসরি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক কড়া বার্তায় ট্রাম্প স্পষ্ট করে দেন, কোনো কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে মাথা নত....

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প,খামেনেই হত্যার নেপথ্যে ইজরায়েলি ব্লু-প্রিন্ট

নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কোনও চুক্তির অবকাশ নেই, এবার সরাসরি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কোনও চুক্তির অবকাশ নেই, এবার সরাসরি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক কড়া বার্তায় ট্রাম্প স্পষ্ট করে দেন, কোনো কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে মাথা নত করতে হবে। একইসঙ্গে ইরানে একজন ‘গ্রহণযোগ্য’ নেতা নির্বাচনের ওপর জোর দিয়ে তিনি দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দিয়েছেন। ভেনেজুয়েলার ধাঁচেই তিনি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।যুদ্ধের সপ্তম দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ। ইরান কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান ও জর্ডনেও বেপরোয়া হামলা শুরু করেছে। এই ‘নির্বিচার’ আক্রমণের ফলে দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রগুলিও এখন তেহরানের শত্রুতে পরিণত হয়েছে। সৌদি আরব ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ দিনে ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল ও ২০০০ ড্রোন ছুড়েছে। পালটা জবাবে আমেরিকা ও ইজরায়েল ইরানের ২০০০-এর বেশি নিশানায় আঘাত হেনেছে, যার ফলে দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ। তিনি জানান, ২০২৫ সালের নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনেইকে হত্যার ব্লু-প্রিন্ট তৈরি করেছিলেন। শুরুতে আমেরিকাকে অন্ধকারে রেখেই ২০২৬ সালের জুনে এই অভিযানের পরিকল্পনা ছিল। কিন্তু ডিসেম্বরে ইরানে মোল্লাতন্ত্র বিরোধী গণবিক্ষোভ দানা বাঁধলে পরিস্থিতি বদলে যায়। তড়িঘড়ি ট্রাম্পের সঙ্গে আলোচনা করে হামলার দিন এগিয়ে আনা হয়। ফলাফলস্বরূপ, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ বিমান হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। কার্টজ স্পষ্ট জানান, তাঁদের লক্ষ্য কেবল সামরিক ঘাঁটি ধ্বংস নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষই বর্তমান শাসনের পতন ঘটায়।যুদ্ধের ডামাডোলের মাঝেই মার্কিন স্বরাষ্ট্র (হোমল্যান্ড সিকিয়োরিটি) সচিব ক্রিস্টি নোয়েমকে পদ থেকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ওকলাহোমার রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মুলিন। যদিও ট্রাম্প ক্রিস্টিকে ‘বিশেষ দূত’ হিসেবে নিয়োগের কথা বলে তাঁর কাজের প্রশংসা করেছেন, তবে গুঞ্জন রয়েছে অন্য। প্রশাসনের একাংশের দাবি, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে ব্যর্থতা এবং সম্প্রতি মিনিয়েপলিসে অভিবাসন আধিকারিকদের গুলিতে মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরেই পদ খোয়াতে হয়েছে ক্রিস্টিকে।
বর্তমানে ইজরায়েলি হামলার তীব্রতা আগের চেয়ে তিনগুণ বাড়ানো হয়েছে। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির শাসনব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলতে মরিয়া ওয়াশিংটন ও তেল আভিভ। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ-এর ডাক এবং ইজরায়েলের অনড় অবস্থান ইরানকে এক চরম অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর