ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • হ্যারিকেনের দিন শেষ, স্বাধীনতার পর উত্তরবঙ্গে….. প্রথম পৌঁছল বিদ্যুতের আলো

হ্যারিকেনের দিন শেষ, স্বাধীনতার পর উত্তরবঙ্গে….. প্রথম পৌঁছল বিদ্যুতের আলো

নয়া জামানা,জলপাইগুড়ি : স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলি বছর। এতদিন ধরে অন্ধকারেই দিন কাটাতে হয়েছে, ভরসা ছিল হ্যারিকেনের আলো। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারে প্রথমবার পৌঁছল বিদ্যুতের আলো।....

হ্যারিকেনের দিন শেষ, স্বাধীনতার পর উত্তরবঙ্গে….. প্রথম পৌঁছল বিদ্যুতের আলো

নয়া জামানা,জলপাইগুড়ি : স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলি বছর। এতদিন ধরে অন্ধকারেই দিন কাটাতে হয়েছে, ভরসা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,জলপাইগুড়ি : স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলি বছর। এতদিন ধরে অন্ধকারেই দিন কাটাতে হয়েছে, ভরসা ছিল হ্যারিকেনের আলো। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারে প্রথমবার পৌঁছল বিদ্যুতের আলো। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আসায় খুশিতে মেতে উঠেছেন ওই পরিবারগুলির সদস্যরা।


স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি। এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতার বাধাতেই দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা।

জানা গিয়েছে, সম্প্রতি জল্পেশে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় বিদ্যুৎ সংযোগের দাবিতে দিনমজুর পরিবারগুলির তরফে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি তুলে দেওয়া হয়। বিজেপির পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদকের দাবি, তারপরই ওই পরিবারগুলির বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


দীর্ঘদিন বিল বকেয়া!ছৌচিয়ায় ৩০-৩৫টি বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করল দপ্তর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর