নয়া জামানা, বীরভূম: পেশাগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার এক উজ্জ্বল নজির গড়লেন এক সাংবাদিক ও পুলিশকর্মী। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় রক্তদান করে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরলেন স্থানীয় সাংবাদিক রাজা সেখ এবং কনস্টেবল সুবিউদ্দিন হক।মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এদিন রাজা সেখ তাঁর ১৩তম রক্তদান সম্পন্ন করেন। অন্যদিকে কনস্টেবল সুবিউদ্দিন হক করেন তাঁর দ্বিতীয় রক্তদান। দু’জনের এই উদ্যোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া পড়ে।
রক্তদান যে কেবল একটি সামাজিক কর্তব্য নয়, বরং তা জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম সেই বার্তাই কার্যত তুলে ধরলেন তাঁরা। দায়িত্বপূর্ণ পেশায় যুক্ত থাকা সত্ত্বেও সমাজের প্রয়োজনের সময়ে এগিয়ে আসার এই মানসিকতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন স্থানীয়রা।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিনিয়ত রক্তের চাহিদা থাকলেও অনেক ক্ষেত্রেই সরবরাহে ঘাটতি দেখা যায়। সেই প্রেক্ষাপটে স্বেচ্ছায় রক্তদানের মতো উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। রাজা সেখ ও সুবিউদ্দিন হকের মতো মানুষেরা এগিয়ে আসায় অন্যদের মধ্যেও সচেতনতা বাড়বে বলেই আশাবাদী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।এই উদ্যোগের মাধ্যমে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন এলাকার বাসিন্দাদের। তাঁদের কথায়, ভিন্ন পেশার দুই মানুষের এই সম্মিলিত প্রচেষ্টা মানবিকতার এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে ভবিষ্যতে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে।
রক্তদানের পর দুই উদ্যোগীর বক্তব্যেও উঠে এসেছে একই সুর। সমাজের প্রয়োজনে এগিয়ে আসাই তাঁদের মূল লক্ষ্য। সুযোগ পেলে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে অংশ নেবেন বলেই জানিয়েছেন তাঁরা।
শুনানিতে গরহাজির লক্ষ লক্ষ ভোটার, বঙ্গে কি তবে পিছোচ্ছে ভোট-ঘোষণা?