ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘গণতান্ত্রিক বদলার’ বার্তা অভিষেকের, শীতলকুচির স্মৃতি টেনে আক্রমণাত্মক প্রচার তৃণমূলের

‘গণতান্ত্রিক বদলার’ বার্তা অভিষেকের, শীতলকুচির স্মৃতি টেনে আক্রমণাত্মক প্রচার তৃণমূলের

নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ জুড়ে টানা জনসভায় বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, রাজগঞ্জ ও ফালাকাটার সভা থেকে শীতলকুচির গুলিকাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে তিনি....

‘গণতান্ত্রিক বদলার’ বার্তা অভিষেকের, শীতলকুচির স্মৃতি টেনে আক্রমণাত্মক প্রচার তৃণমূলের

নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ জুড়ে টানা জনসভায় বিজেপি ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ জুড়ে টানা জনসভায় বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, রাজগঞ্জ ও ফালাকাটার সভা থেকে শীতলকুচির গুলিকাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে তিনি ‘গণতান্ত্রিক বদলা’-র ডাক দেন।
কোচবিহারের সভায় অভিষেক বলেন, ২০২১ সালের শীতলকুচির রক্তক্ষয়ী ঘটনার ক্ষত আজও মানুষের মনে তাজা। যাঁরা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল, তাঁদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ তুলে বলেন, এতে উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং মানুষ বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, কোচবিহার জেলার ৯টি আসনেই জয় পাবে তৃণমূল।
রাজগঞ্জে সভা থেকে তিনি বলেন, একদিকে মমতার সরকার দিচ্ছে, অন্যদিকে মোদী সরকার লুট করছে। এখানে তৃণমূল প্রার্থী হিসেবে আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন-কে সামনে রেখে প্রচার জোরদার করা হয়েছে। অভিষেক অভিযোগ করেন, স্বপ্না বর্মনের মনোনয়ন আটকাতে চক্রান্ত হয়েছিল। তিনি রাজগঞ্জে পথশ্রী, যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার ও বাংলার বাড়ি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন এবং তৃণমূল সরকার গঠিত হলে ফায়ার স্টেশন ও কোল্ড স্টোরেজ তৈরির আশ্বাস দেন।
ফালাকাটার সভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, বিজেপি তাদের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করুক। তিনি দাবি করেন, ক্ষমতায় এলে ফালাকাটা পুরসভার স্থায়ী ভবন ও পরিকাঠামো গড়ে তোলা হবে। নোটবন্দি, এলপিজি ও বিভিন্ন লাইনের হয়রানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে জবাব দেওয়ার সময় এসেছে।
সব মিলিয়ে উত্তরবঙ্গে অভিষেকের এই সভাগুলি নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিল বলেই মত রাজনৈতিক মহলের।


 

অন্য রাজ্যের ভোটার ঢোকাচ্ছে ‘পদ্ম’, সিইও দপ্তরে অভিযোগ অভিষেকের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর