ব্রেকিং

পানিহাটিতে লড়ছেন নির্যাতিতার মা

নয়া জামানা, কলকাতা : শেষমেশ জল্পনাই সত্যি হলো। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা-কেই প্রার্থী করল বিজেপি। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আরও ১৯টি আসনের প্রার্থিতালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। এই নিয়ে রাজ্যে মোট ২৭৫টি আসনে....

পানিহাটিতে লড়ছেন নির্যাতিতার মা

নয়া জামানা, কলকাতা : শেষমেশ জল্পনাই সত্যি হলো। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : শেষমেশ জল্পনাই সত্যি হলো। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা-কেই প্রার্থী করল বিজেপি। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আরও ১৯টি আসনের প্রার্থিতালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। এই নিয়ে রাজ্যে মোট ২৭৫টি আসনে প্রার্থী ঘোষণা সারল তারা, বাকি রইল আর মাত্র ১৯টি নাম। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এবার ত্রিমুখী লড়াইয়ের নতুন এক সমীকরণ তৈরি হলো। সেখানে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্তের বিরুদ্ধে সরাসরি লড়াই করবেন নির্যাতিতার মা।

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে রাতের ডিউটিতে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। সেই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাবাস হলেও পুলিশ এবং সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার মা। নারী সুরক্ষা নিশ্চিত করতেই তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নেন। সম্প্রতি সস্ত্রীক বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর টিকিট পাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। বুধবার দিল্লি থেকে সেই সিলমোহর পড়ল। তিনি নিজেই ফোনে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন, ‘বিজেপির টিকিটে লড়তে চান’। সেই আবেদনে সাড়া দিয়েই পানিহাটি থেকে নির্যাতার মা রত্না দেবনাথের নাম ঘোষণা করল পদ্ম শিবির।

বুধবারের বিজেপির তৃতীয় তালিকায় নজর কেড়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। তাঁকে হুগলির উত্তরপাড়া আসন থেকে প্রার্থী করা হয়েছে। সেখানে তাঁর লড়াই হবে তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের হেভিওয়েট প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। এ ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে লড়বেন রথীন্দ্রনাথ বোস এবং রায়গঞ্জে দীনেশ সরকার। ইসলামপুর থেকে টিকিট পেয়েছেন চিরঞ্জিৎ রায় ও হেমতাবাদে হরিপদ বর্মণ। মালদহের ইংলিশ বাজারে এবার পুরনো প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সরিয়ে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে দল।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য রেখেছে বিজেপি। নদিয়ার শান্তিপুরে প্রার্থী হয়েছেন স্বপন দাস। হুগলির চুঁচুড়ায় পুরনো মুখ সুবীর নাগের ওপর ভরসা রেখেছে দল। সিঙ্গুরে অরূপ কুমার দাস এবং চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ লড়বেন। এ ছাড়া হরিপালে মহিলা প্রার্থী হিসেবে মধুমিতা ঘোষকে বেছে নেওয়া হয়েছে। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, তমলুকে হরেকৃষ্ণ বেরা এবং মেদিনীপুরে শঙ্কর গুছাইত টিকিট পেয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় কৃষ্ণ ঘোষ এবং পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার প্রার্থী হয়েছেন। বীরভূমের সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহ লড়বেন।

রাজ্যে ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ মে। তৃণমূল ইতিমধ্যেই সব আসনে প্রার্থী দিয়ে দিলেও বিজেপি ও বামেরা ধাপে ধাপে এগোচ্ছে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও দলের বাজি তিনিই। পানিহাটি ও উত্তরপাড়ার মতো হাই-ভোল্টেজ কেন্দ্রগুলিতে নতুন মুখের আগমনে লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।


 

রোগী ও আত্মীয়দের মুখে হাসি, ৫ টাকায় পেট ভর্তি খাবার, সিউড়ি সদর হাসপাতালে চালু হলো ‘মা ক্যান্টিন’

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর