ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • শুভেন্দুর বিরুদ্ধে মামলার জট, নথি, দিতে রাজ্যকে সময় বেঁধে দিল কোর্ট

শুভেন্দুর বিরুদ্ধে মামলার জট, নথি, দিতে রাজ্যকে সময় বেঁধে দিল কোর্ট

নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার হিসেব দিতে রাজ্য সরকারকে রীতিমতো সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ মার্চ দুপুর ১টার মধ্যে মামলার পূর্ণাঙ্গ তালিকা পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত....

শুভেন্দুর বিরুদ্ধে মামলার জট, নথি, দিতে রাজ্যকে সময় বেঁধে দিল কোর্ট

নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার হিসেব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার হিসেব দিতে রাজ্য সরকারকে রীতিমতো সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ মার্চ দুপুর ১টার মধ্যে মামলার পূর্ণাঙ্গ তালিকা পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পুলিশের দেওয়া তথ্যে অসংগতি ও অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। মঙ্গলবার শুনানির সময় শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, কলকাতা পুলিশের এলাকায় তাঁর মক্কেলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু গোটা রাজ্যে কতগুলি মামলা ঝুলে রয়েছে, সেই স্পষ্ট চিত্র এখনও অধরা। আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছেন, মনোনয়নের আগে এই তথ্য না মিললে আইনি জটিলতা তৈরি হতে পারে। এবারের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়ছেন শুভেন্দু। দুই কেন্দ্রেই মনোনয়ন জমা দেবেন তিনি। হলফনামায় মামলার সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। আদালতে শুভেন্দুর পক্ষ থেকে দাবি করা হয়, ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে হওয়া ২৬টি এফআইআর খারিজ হয়ে গিয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে ফোনে প্রাপ্ত তথ্যের প্রসঙ্গও ওঠে শুনানিতে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কলকাতা পুলিশ তালিকা দিতে পারলে রাজ্য পুলিশ কেন পিছিয়ে? বিচারপতি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্যকে স্পষ্ট বার্তা দিয়েছেন। রাজ্যের বাড়তি সময়ের আর্জি পুরোপুরি নাকচ না হলেও ২৭ তারিখের মধ্যেই তথ্য জমার নির্দেশ বহাল রাখা হয়েছে। প্রসঙ্গত, ১৭ মার্চ নিজের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার খতিয়ান জানতে আদালতের কড়া নেড়েছিলেন বিরোধী দলনেতা। এখন দেখার, হাইকোর্টের ডেডলাইনের মধ্যে রাজ্য প্রশাসন শুভেন্দুর মামলার সম্পূর্ণ ‘কুষ্ঠি’ আদালতে জমা দিতে পারে কি না। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।


 

শাসকদলকে ‘উচিত শিক্ষা’ দিতে, আসন বদলাল ‘বিদ্রোহী’ হুমায়ূন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর