ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • সোমবার অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে বিচার মিলবে ট্রাইবুনালে

সোমবার অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে বিচার মিলবে ট্রাইবুনালে

নয়া জামানা ডেস্ক : রাজ্যের কয়েক লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সোমবার। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই দিনই প্রকাশিত হতে যাচ্ছে অতিরিক্ত ভোটার তালিকার প্রথম কিস্তি। এই তালিকায় নাম না থাকলে বা নাম কাটা গেলে সংক্ষুব্ধ নাগরিকরা সরাসরি....

সোমবার অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে বিচার মিলবে ট্রাইবুনালে

নয়া জামানা ডেস্ক : রাজ্যের কয়েক লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সোমবার। নির্বাচন কমিশন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : রাজ্যের কয়েক লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সোমবার। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই দিনই প্রকাশিত হতে যাচ্ছে অতিরিক্ত ভোটার তালিকার প্রথম কিস্তি। এই তালিকায় নাম না থাকলে বা নাম কাটা গেলে সংক্ষুব্ধ নাগরিকরা সরাসরি বিচার বিভাগীয় ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট এই বিশেষ ট্রাইবুনাল গঠন করেছে। ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই পরিকাঠামো তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ বা আপত্তি থাকলে তার নিষ্পত্তি করবে এই ট্রাইবুনাল। কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারকদের কাজে কমিশন কোনও হস্তক্ষেপ করতে পারবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার একাংশের দায়িত্ব সামলাবেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এছাড়াও প্রদীপ্ত রায়, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ বসুর মতো অভিজ্ঞ প্রাক্তন বিচারপতিরা বিভিন্ন জেলার দায়িত্ব পেয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বর্তমানে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার ভোটারের তথ্য ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। সোমবার প্রথম তালিকা প্রকাশের পর আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকাটি বের হতে পারে। যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁরা দুই ভাবে আবেদন করতে পারবেন— অনলাইনে ‘ইসিআইনেট’ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এবং অফলাইনে জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে। সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনালের মেয়াদ শেষ হবে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বাকি বিপুল সংখ্যক ভোটারের নথিপত্র খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকেরা। শীর্ষ আদালত জানিয়েছে, ‘বিবেচনাধীন’ যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। এদিকে ভোটমুখী বাংলায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ছে। এই মাসেই রাজ্যে আরও ২ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। পাশাপাশি, মানিকতলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর