ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • রাম নবমীতে শর্তের বেড়াজালে, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

রাম নবমীতে শর্তের বেড়াজালে, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

নয়া জামানা, কলকাতা : কড়া বিধিনিষেধ মেনেই হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা করতে পারবে বিশ্বহিন্দু পরিষদ। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, মিছিলে কোনওভাবেই অস্ত্র প্রদর্শন করা যাবে না। আগামী ২৬ মার্চ কাজিপাড়া থেকে মল্লিকফটক পর্যন্ত পুরোনো....

রাম নবমীতে শর্তের বেড়াজালে, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

নয়া জামানা, কলকাতা : কড়া বিধিনিষেধ মেনেই হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা করতে পারবে বিশ্বহিন্দু পরিষদ। শুক্রবার কলকাতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : কড়া বিধিনিষেধ মেনেই হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা করতে পারবে বিশ্বহিন্দু পরিষদ। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, মিছিলে কোনওভাবেই অস্ত্র প্রদর্শন করা যাবে না। আগামী ২৬ মার্চ কাজিপাড়া থেকে মল্লিকফটক পর্যন্ত পুরোনো রুটেই এই মিছিল বেরোবে। তবে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে সর্বোচ্চ ৫০০ জন সদস্যকে শোভাযাত্রায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। এদিন আদালত সাফ জানিয়ে দিয়েছে, উৎসবের নামে কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। মিছিলে অংশগ্রহণকারী ৫০০ জনের ছবি-সহ পরিচয়পত্র আগেই হাওড়া পুলিশের ডিসিপি-র কাছে জমা দিতে হবে। অশান্তি এড়াতে ১৫ জন স্বেচ্ছাসেবীর নাম ও ফোন নম্বরও পুলিশকে দিতে হবে আয়োজকদের। বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মিছিল শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। নিরাপত্তার স্বার্থে মিছিলের সামনে ও পিছনে পুলিশের গাড়ি থাকবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, ‘সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী সকলের শোভাযাত্রা করার অধিকার রয়েছে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই শোভাযাত্রার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’ পুলিশ ২০০ জনের সীমাবদ্ধতা চাইলেও আদালত গত বছরের নজির মেনে ৫০০ জনের অনুমতি দেয়। আবেদনকারীদের পক্ষে জানানো হয়, ‘২০২৫ সালের ৪ এপ্রিল ৫০০ জন সমর্থককে নিয়ে এই র‍্যালি করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট।’ সেই যুক্তি মেনেই আদালত সদস্য সংখ্যা নির্ধারণ করে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, শোভাযাত্রায় কোনওরকম সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান দেওয়া যাবে না। লিফলেট বিলি করা গেলেও শোরগোল করা নিষিদ্ধ। কারও হাতে ধাতব অস্ত্র দেখা গেলে পুলিশ সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারবে। সংবেদনশীল এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন রাজ্যকে গোটা পরিস্থিতির রিপোর্ট জমা দিতে হবে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর