ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • টিকিট পেতে লাগে ‘তিন গুণ’, অসিত প্রসঙ্গে জানালেন রচনা

টিকিট পেতে লাগে ‘তিন গুণ’, অসিত প্রসঙ্গে জানালেন রচনা

নয়া জামানা, হুগলী : চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের টিকিট না পাওয়া নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। টিকিট বিলির নেপথ্যে দলের অন্দরের ‘তিন সমীকরণ’ কার্যত জনসমক্ষে এনে দিলেন তিনি। শুক্রবার....

টিকিট পেতে লাগে ‘তিন গুণ’, অসিত প্রসঙ্গে জানালেন রচনা

নয়া জামানা, হুগলী : চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের টিকিট না পাওয়া নিয়ে যখন রাজ্য রাজনীতিতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, হুগলী : চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের টিকিট না পাওয়া নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। টিকিট বিলির নেপথ্যে দলের অন্দরের ‘তিন সমীকরণ’ কার্যত জনসমক্ষে এনে দিলেন তিনি। শুক্রবার দেবাংশু ভট্টাচার্যের ভোটপ্রচারের রূপরেখা তৈরির ফাঁকেই অসিত-প্রসঙ্গ টেনে আনেন সাংসদ। বিদায়ী বিধায়কদের পুনরায় টিকিট দেওয়ার ক্ষেত্রে দলের মাপকাঠি ঠিক কী, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সাংসদ রচনার মতে, কোনও বিদায়ী বিধায়ককে পুনরায় সুযোগ দেওয়ার আগে শীর্ষ নেতৃত্ব তিনটি বিশেষ দিক খতিয়ে দেখেন। রচনার কথায়, ‘আগের প্রার্থীকে যদি আমরা আবার আনতে চাই, তা হলে তাঁর গুডউইল (সুনাম), মানুষের বিশ্বাস, আস্থা আছে কি না, ভালবাসা কতটা, তা দেখার প্রয়োজন হয়।’ তিনি আরও জানান, এই সব বিষয় খতিয়ে দেখার জন্য নির্দিষ্ট ‘সার্ভে’ বা সমীক্ষা করানো হয় দলের পক্ষ থেকে। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেই তবে টিকিট নিশ্চিত হয়। যদিও অসিতের ক্ষেত্রে এই সব গুণের অভাব ছিল কি না, সেই প্রশ্নে সুকৌশলী জবাব দিয়েছেন রচনা। তাঁর সাফ কথা, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা, তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিকে টিকিট না পেয়ে শুরুতে ক্ষোভে ফেটে পড়া অসিত মজুমদার এখন ‘নরম’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনেই মানভঞ্জন হয়েছে তাঁর। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত বদলে এখন দেবাংশুর হয়ে প্রচারে নামছেন তিনি। চুঁচুড়ায় তৃণমূল প্রার্থীকে ৪০ হাজার ভোটে জেতানোর চ্যালেঞ্জও নিয়েছেন প্রবীণ এই নেতা। তাঁর দাবি, ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে কিছু নেই, ওটা সংবাদমাধ্যমের তৈরি করা শব্দ। অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্যও আত্মবিশ্বাসে টগবগ করছেন। পাঁচ বছর আগে এক রিয়্যালিটি শোয়ে রচনার সঞ্চালনায় জেতার স্মৃতি মনে করিয়ে দিয়ে তাঁর দাবি, এবারও ‘লাস্ট রাউন্ডে ছক্কা হাঁকিয়ে’ তিনি জিতবেন।

বিগত লোকসভা নির্বাচনে চুঁচুড়ায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল শাসকদল। সেই ক্ষত মেরামত করাই এখন বড় চ্যালেঞ্জ। সাংসদ রচনাও কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। রচনার কথায়, ‘দেবাংশু আমার থেকে রাজনীতিতে পুরনো। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওঁকে পাঠিয়েছেন।’ আপাতত ‘ক্ষত’ ভুলে দেবাংশুর জয়ের জন্য দেওয়াল লিখনে ব্যস্ত চুঁচুড়ার তৃণমূল শিবির।


 

তৃণমূল স্তরে বিদ্রোহ রুখতে নতুন আইন , বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর