ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • স্বাধীনতার ৭৮ বছর পরও ট্রেন নেই! রেলপথের দাবি ঘিরে ডিওয়াইএফআই এর হুঙ্কার

স্বাধীনতার ৭৮ বছর পরও ট্রেন নেই! রেলপথের দাবি ঘিরে ডিওয়াইএফআই এর হুঙ্কার

অঞ্জন শুকুল,নয় জমানা, নদীয়া: কৃষ্ণনগর থেকে করিমপুর রেল পথের দাবী নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা শুরু করলো সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে এর আগেও সিপিআইএম সাংসদ থেকে শুরু করে আইএম নেতৃত্ব একাধিকবার রেল মন্ত্রীর....

স্বাধীনতার ৭৮ বছর পরও ট্রেন নেই! রেলপথের দাবি ঘিরে ডিওয়াইএফআই এর হুঙ্কার

অঞ্জন শুকুল,নয় জমানা, নদীয়া: কৃষ্ণনগর থেকে করিমপুর রেল পথের দাবী নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অঞ্জন শুকুল,নয় জমানা, নদীয়া: কৃষ্ণনগর থেকে করিমপুর রেল পথের দাবী নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা শুরু করলো সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে এর আগেও সিপিআইএম সাংসদ থেকে শুরু করে আইএম নেতৃত্ব একাধিকবার রেল মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছিল, তারপরেও এখনো পর্যন্ত সেই রেলপথের কোন কিনারা হয়নি। তাই কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবী তুলে এবার পথে নামল সিপিআইএমের যুব সংগঠন। শনিবার সকালে এই পদযাত্রা শুরু হয় কৃষ্ণনগর স্টেশন থেকে এবং চলে সন্ধা পর্যন্ত।নদীয়ার তেহট্টে রাত্রিবাস করার পর আজ করিমপুরে গিয়ে এই পদযাত্রা শেষ হবে এক সমাবেশের মাধ্যমে। কৃষ্ণনগর থেকে করিমপুরের রেলপথ নিয়ে একাধিক নেতা এর আগে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। করিমপুর থেকে কলকাতায় যেতে হলে দীর্ঘ পথ অতিক্রম করে কৃষ্ণনগর স্টেশনে আসতে হয় সকলকে। ছাত্র,কৃষক এমনকি রোগীদের পর্যন্ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জীবন-জীবিকা এবং সাধারণ মানুষের স্বার্থে কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি তুলে সিপিআইএমের যুব সংগঠন এই পদযাত্রার ডাক দিয়েছে।


 

ডাস্টবিনে স্তূপীকৃত ভোটার কার্ড! রানিগঞ্জে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর