• Home /
  • কলকাতা /
  • মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ,কালো পতাকা ও গো ব্যাক স্লোগান

মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ,কালো পতাকা ও গো ব্যাক স্লোগান

নয়া জামানা ডেস্ক : রবিবারের পর সোমবার। বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকালে কালীঘাট কালী মন্দির-এ পুজো দিতে গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। মন্দির চত্বরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল....

মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ,কালো পতাকা ও গো ব্যাক স্লোগান

নয়া জামানা ডেস্ক : রবিবারের পর সোমবার। বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : রবিবারের পর সোমবার। বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকালে কালীঘাট কালী মন্দির-এ পুজো দিতে গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। মন্দির চত্বরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই মন্দিরে পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার।
সূত্রের খবর, মন্দিরে প্রবেশের সময় থেকেই বিক্ষোভকারীরা কালো পতাকা দেখাতে শুরু করেন এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পুজো সেরে বেরনোর সময়ও একইভাবে স্লোগান চলতে থাকে। যদিও এই প্রসঙ্গে কোনও রাজনৈতিক মন্তব্য না করে জ্ঞানেশ কুমার শুধু বলেন, “মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।” পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসআইআর সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনার আবহেই রবিবার রাতে কলকাতায় পৌঁছন কমিশনের ফুল বেঞ্চ। বিমানবন্দরে নামার পর থেকেই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমার-কে। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। পরে কৈখালি ও ভিআইপি রোড-সহ বিভিন্ন জায়গায় তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখানো হয় বলে জানা যায়। এমনকি রাজারহাট-এ যে হোটেলে তিনি উঠেছেন, সেখানেও বিক্ষোভ দেখানো হয়।এরই মধ্যে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের ব্যস্ত কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সকাল ১০টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ফিরহাদ হাকিম ,চন্দ্রিমা ভট্টাচার্য-এর।
এছাড়াও রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে। মূলত আসন্ন নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েই এই বৈঠকগুলিতে বিস্তারিত আলোচনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা


 

রাজ্যের প্রশিক্ষণে সিভিল সার্ভিসে ১১, তালিকায় সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর