ব্রেকিং
  • Home /
  • খেলা /
  • বেথেলের শতরান সত্ত্বেও স্বপ্ন ভঙ্গ ,ইংরেজ-বধে ফাইনালে ‘বিশ্বজয়ী’ টিম ইন্ডিয়া

বেথেলের শতরান সত্ত্বেও স্বপ্ন ভঙ্গ ,ইংরেজ-বধে ফাইনালে ‘বিশ্বজয়ী’ টিম ইন্ডিয়া

নয়া জামানা ডেস্ক : আরব সাগরের লোনা হাওয়ায় মিশে গেল ইংল্যান্ডের শিরোপা রক্ষার স্বপ্ন। ওয়াংখেড়ের দর্শকঠাসা গ্যালারিকে সাক্ষী রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে হ্যারি ব্রুকের দলকে ৭ রানে হারিয়ে ফাইনালে সূর্য বাহিনী। সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং এবং হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড....

বেথেলের শতরান সত্ত্বেও স্বপ্ন ভঙ্গ ,ইংরেজ-বধে ফাইনালে ‘বিশ্বজয়ী’ টিম ইন্ডিয়া

নয়া জামানা ডেস্ক : আরব সাগরের লোনা হাওয়ায় মিশে গেল ইংল্যান্ডের শিরোপা রক্ষার স্বপ্ন। ওয়াংখেড়ের দর্শকঠাসা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : আরব সাগরের লোনা হাওয়ায় মিশে গেল ইংল্যান্ডের শিরোপা রক্ষার স্বপ্ন। ওয়াংখেড়ের দর্শকঠাসা গ্যালারিকে সাক্ষী রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে হ্যারি ব্রুকের দলকে ৭ রানে হারিয়ে ফাইনালে সূর্য বাহিনী। সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং এবং হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে ব্রিটিশদের বাজবল দাপট থামিয়ে দিল মেন ইন ব্লু। ২৫৪ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাকব বেথেলের অবিস্মরণীয় শতরান সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। টানা তিনবার কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়া এই দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসল সূর্যকুমার যাদবের ভারত।মুম্বইয়ের মায়ানগরীতে এদিন টস ভাগ্য সহায় হয়নি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ব্রিটিশ অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ভারতীয় ব্যাটাররা। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন যেন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। তাঁর ৪২ বলে ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৭টি ছক্কায়। সঞ্জুর সঙ্গে পাল্লা দিয়ে ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান কিষান। মধ্য ওভারে শিবম দুবে (৪৩) এবং হার্দিক পাণ্ডিয়ার ১২ বলে ২৭ রানের ক্যামিওতে ভারত স্কোরবোর্ডে ২৫৩ রানের বিশাল পুঁজি পায়।২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। হার্দিক পাণ্ডিয়া নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন ফিল সল্টকে (৫)। কভারে দুর্দান্ত ক্যাচ নেন অক্ষর প্যাটেল। অধিনায়ক হ্যারি ব্রুকও বেশিক্ষণ টেকেননি, জশপ্রীত বুমরাহর বলে মাত্র ৭ রান করে বিদায় নেন তিনি। জশ বাটলার গুগলি বুঝতে না পেরে বরুণ চক্রবর্তীর বলে ২৫ রানে বোল্ড হলে ভারত জয়ের সুবাস পেতে শুরু করে।তবে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। তাঁকে যোগ্য সঙ্গ দেন উইল জ্যাকস (৩৫)। এই জুটি মাত্র ৩৯ বলে ৭৭ রান তুলে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেল ও শিবম দুবের অবিশ্বাস্য এক রিলে ক্যাচে জ্যাকস বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ৪৮ বলে ১০৫ রানের বিধ্বংসী সেঞ্চুরি করেন বেথেল। ৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস ভারতকে হারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল।ভারতের হয়ে বল হাতে সফলতম ছিলেন হার্দিক পাণ্ডিয়া, তিনি ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। বুমরাহ কিপটে বোলিং করে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন।তবে ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার অর্শদীপ সিং।বরুণ ৪ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট এবং অর্শদীপ ৪ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট খরচ করেন।ফিল্ডিংয়ে বেশ কয়েকবার ভুল করলেও গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের সরাসরি থ্রোতে বেথেল রান আউট হতেই ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙ্গে পড়ে। শেষ ওভারে বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪৬ রানেই থমকে যায় ইংল্যান্ড।রুদ্ধশ্বাস এই জয়ের ফলে ভারত পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। সাহসিকতার বুলি আউড়েও ওয়াংখেড়ের ক্লাসরুমে অল্পের জন্য পাসমার্ক পেল না হ্যারি ব্রুকের দল। অন্যদিকে, সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে স্বপ্ন দেখছে কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমী। বিশ্বকাপের ট্রফি আর মাত্র এক ধাপ দূরে।


 

 

বিভ্রাট রুখতে ৮৫০৫ অফিসার নবান্নের, সুপ্রিম শুনানিতে আজ ফের কোর্টে মমতা !

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর