ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • হোলিকে ঘিরে উত্তরবঙ্গের জঙ্গলে হাই অ্যালার্ট, কড়া নজরদারিতে বনদফতর

হোলিকে ঘিরে উত্তরবঙ্গের জঙ্গলে হাই অ্যালার্ট, কড়া নজরদারিতে বনদফতর

নয়া জামানা, জলপাইগুড়ি : হোলি উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জঙ্গলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চোরাশিকার রুখতে বনদফতর গঠন করেছে বিশেষ অ্যান্টি পোচিং স্কোয়াড। দিনে ও রাতে টহলদারি চালানো হচ্ছে হেঁটে, গাড়ি ও হাতির পিঠে চেপে। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং....

হোলিকে ঘিরে উত্তরবঙ্গের জঙ্গলে হাই অ্যালার্ট, কড়া নজরদারিতে বনদফতর

নয়া জামানা, জলপাইগুড়ি : হোলি উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জঙ্গলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চোরাশিকার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, জলপাইগুড়ি : হোলি উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জঙ্গলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চোরাশিকার রুখতে বনদফতর গঠন করেছে বিশেষ অ্যান্টি পোচিং স্কোয়াড। দিনে ও রাতে টহলদারি চালানো হচ্ছে হেঁটে, গাড়ি ও হাতির পিঠে চেপে। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষ ও আদিবাসীদের সচেতন করা হচ্ছে।
হোলির সময় আদিবাসীদের শিকার উৎসবকে ঢাল করে যাতে কেউ বন্যপ্রাণীর ক্ষতি করতে না পারে, সেদিকে কড়া নজর রয়েছে। স্নিফার ডগ ও ড্রোনের সাহায্যে তল্লাশি চলছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চাপরামারি অভয়ারণ্য।
শুখা মরশুমে দাবানলের আশঙ্কায় ফায়ার ওয়াচার টিম মোতায়েন করা হয়েছে। জলদাপাড়ার ডিএফও পারভিন কাশোয়ান জানান, অবৈধ অনুপ্রবেশ রুখতে নাকা চেকিং ও পেট্রোলিং চলছে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) ভাস্কর জেভি বলেন, পুলিশের সহযোগিতায় চোরাশিকার রুখতে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে।


আরো পড়ুন-

 

 

রাস্তার ধারেই বসে চিতাবাঘ! মোরাঘাট জঙ্গলে ফের চিতা বাঘের উপস্থিতি ঘিরে বাড়ল উদ্বেগ

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর