ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • এসএসসি দুর্নীতি রুখতে বিশেষ পদক্ষেপ, বীরভূমের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জোন চেয়ারম্যান

এসএসসি দুর্নীতি রুখতে বিশেষ পদক্ষেপ, বীরভূমের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জোন চেয়ারম্যান

তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-তে কর্মরত একাংশ শিক্ষা কর্মীর চাকরি বাতিল হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে তৎপর স্কুল সার্ভিস কমিশন। সেই লক্ষ্যেই বীরভূম জেলায় এসে যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে,....

এসএসসি দুর্নীতি রুখতে বিশেষ পদক্ষেপ, বীরভূমের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জোন চেয়ারম্যান

তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-তে কর্মরত একাংশ শিক্ষা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম:  সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-তে কর্মরত একাংশ শিক্ষা কর্মীর চাকরি বাতিল হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে তৎপর স্কুল সার্ভিস কমিশন। সেই লক্ষ্যেই বীরভূম জেলায় এসে যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলি সরেজমিনে পরিদর্শন করেন এসএসসি স্টান জোন চেয়ারম্যান অরিন্দম গঙ্গোপাধ্যায়। পয়লা মার্চ অনুষ্ঠিত হওয়া এসএসসি গ্রুপ সি পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি আগামী ৮ই মার্চ গ্রুপ ডি পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখা হয়। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর বিষয়টি গড়ায় আদালতে। তদন্তে ওএমআর শিটে কারচুপি, বেআইনি নিয়োগ ও মেধাতালিকায় অনিয়মের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট-এর নির্দেশে গ্রুপ সি ও গ্রুপ ডি-র বহু কর্মীর চাকরি বাতিল হয়, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় আলোড়ন সৃষ্টি করে।এই ঘটনার পর স্কুল সার্ভিস কমিশন-এর উপর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব আরও বেড়েছে। সেই কারণেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কড়া নজরদারি ও শীর্ষস্তরের পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পরীক্ষাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনও রকম অনিয়ম বা দুর্নীতি রুখতেই এই ধরনের তদারকি ও পরিদর্শনের উদ্যোগ চলবে। যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।


 

 

আরও পড়ুন-

এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর