ব্রেকিং
  • Home /
  • দেশ /
  • বিজেপি ১০ আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, জেলমুক্তির পরেই মোদি-শাহকে কেজরীওয়াল

বিজেপি ১০ আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, জেলমুক্তির পরেই মোদি-শাহকে কেজরীওয়াল

নয়া জামানা ডেস্ক : দিল্লির আবগারি মামলা এখন অতীত। রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে সসম্মানে মুক্তি পেয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং মণীশ সিসৌদিয়া। আদালত সাফ জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআই তাঁদের বিরুদ্ধে কোনও জোরালো প্রমাণ পেশ করতে পারেনি। কলঙ্কমুক্ত হয়েই রণংদেহি....

বিজেপি ১০ আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, জেলমুক্তির পরেই মোদি-শাহকে কেজরীওয়াল

নয়া জামানা ডেস্ক : দিল্লির আবগারি মামলা এখন অতীত। রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে সসম্মানে মুক্তি পেয়েছেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : দিল্লির আবগারি মামলা এখন অতীত। রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে সসম্মানে মুক্তি পেয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং মণীশ সিসৌদিয়া। আদালত সাফ জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআই তাঁদের বিরুদ্ধে কোনও জোরালো প্রমাণ পেশ করতে পারেনি। কলঙ্কমুক্ত হয়েই রণংদেহি মেজাজে ধরা দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এখন দিল্লিতে ভোট করান ৷ দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি 10টির বেশি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেবে ৷’ শুক্রবার সকালে বিশেষ আদালতের বিচারক জিতেন্দ্র সিংহ কেজরীবাল, সিসৌদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতাসহ ২১ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগ থাকলেও তা প্রমাণের মতো তথ্যপ্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রায় শুনে আদালত কক্ষেই আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরীওয়াল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আপকে শেষ করে দিতে চেয়েছিলেন ৷ আজ তাঁদের ক্ষমা চাওয়া উচিত ৷’ তাঁর দাবি, বিজেপি জানত কাজ দিয়ে আম আদমি পার্টিকে হারানো অসম্ভব, তাই এই চক্রান্ত। তবে নিম্ন আদালতের এই জয় এখনই স্থায়ী হচ্ছে না। রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, আদালত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করেছে। এই আইনি লড়াইয়ের মধ্যেই কেজরীবাল তোপ দেগেছেন কংগ্রেসকেও। পবন খেরার মন্তব্যের পাল্টা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন রবার্ট বঢরা বা রাহুল গান্ধী সঞ্জয় সিংহের মতো গ্রেফতার হননি? আপ প্রধানের সাফ কথা, ‘আমরা সবসময় বলেছি, সত্যের জয় হয় ৷ ভারতীয় বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে ৷’ ছবি পিটিআই।


 

আরও পড়ুন-

তালিকা সংশোধনে বাদ লক্ষ লক্ষ নাম, কমিশনকে সুপ্রিম তোপ কুণাল-চন্দ্রিমার

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর