ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মদ্যপ অবস্থায় ক্লাসরুমে প্রধান শিক্ষক! পাঠদান বন্ধের দাবিতে অভিভাবকমহল

মদ্যপ অবস্থায় ক্লাসরুমে প্রধান শিক্ষক! পাঠদান বন্ধের দাবিতে অভিভাবকমহল

কার্তিক ভান্ডারী,নয়া জামানা, বীরভূম: নানুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তেজনা। বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রর অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যখড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। তাঁদের....

মদ্যপ অবস্থায় ক্লাসরুমে প্রধান শিক্ষক! পাঠদান বন্ধের দাবিতে অভিভাবকমহল

কার্তিক ভান্ডারী,নয়া জামানা, বীরভূম: নানুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তেজনা। বীরভূম জেলার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী,নয়া জামানা, বীরভূম:  নানুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তেজনা। বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রর অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যখড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। তাঁদের অভিযোগ, তিনি নিয়মিত মদ্যপান করেন এবং মদ্যপান করেই স্কুলে আসেন। পাশাপাশি প্রায় নিত্যদিনই দেরিতে, দুপুর বারোটার পর বিদ্যালয়ে প্রবেশ করেন।অভিভাবকদের দাবি, একাধিকবার সতর্ক করার পরেও তাঁর আচরণে কোনও পরিবর্তন হয়নি।শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ। তাঁদের কথায়, শিক্ষকের মুখে মদের গন্ধ পাওয়া যায় এবং বিদ্যালয়ের বাথরুমে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে, যা তাঁরই বলে দাবি করা হচ্ছে।যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক শুভেন্দু সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি মদ্যপ ছিলেন না।এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার তাঁকে পাঠদান করতে দেননি। তাঁদের সাফ জানানো, অভিযুক্তের আচরণে পরিবর্তন বা অন্য শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি উঠেছে।


 

আরও পড়ুন-

শোকের পাহাড় বুকে চেপে কর্তব্যের কাঠগড়ায়, নিথর স্ত্রী-সন্তানকে মর্গে রেখেই শুনানিতে শিক্ষক;

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর