ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • বসন্তে শীতের আমেজ, নিম্নচাপের দাপটে ভিজল বাংলা

বসন্তে শীতের আমেজ, নিম্নচাপের দাপটে ভিজল বাংলা

নয়া জামানা,কলকাতা: ক্যালেন্ডারের পাতায় বসন্তের আগমন ঘটে গিয়েছে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ জানান দিচ্ছিল, শীতের পাট চুকেছে। কিন্তু মঙ্গলবার ভোররাত থেকেই আবহাওয়ায় ছন্দপতন। ঝোড়ো হাওয়া আর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকালে সেই ভেজা হাওয়ার দাপটে....

বসন্তে শীতের আমেজ, নিম্নচাপের দাপটে ভিজল বাংলা

নয়া জামানা,কলকাতা: ক্যালেন্ডারের পাতায় বসন্তের আগমন ঘটে গিয়েছে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ জানান দিচ্ছিল,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা: ক্যালেন্ডারের পাতায় বসন্তের আগমন ঘটে গিয়েছে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ জানান দিচ্ছিল, শীতের পাট চুকেছে। কিন্তু মঙ্গলবার ভোররাত থেকেই আবহাওয়ায় ছন্দপতন। ঝোড়ো হাওয়া আর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকালে সেই ভেজা হাওয়ার দাপটে শহরবাসীর গায়ে ফের ফিরে এল হালকা শীতপোশাক।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই অকাল বৃষ্টির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এই সিস্টেমের প্রভাবেই বাংলায় জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।মঙ্গলবার দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর ছাড়াও বৃষ্টি হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়াতে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।হাওয়ার অফিস সূত্রে খবর, বৃষ্টির কারণে পারদ কিছুটা নামলেও সামগ্রিক তাপমাত্রায় বড়সড় কোনও হেরফের হবে না।
বুধবার থেকে বৃষ্টির এই ‘কাঁটা’ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।নিম্নচাপের প্রভাব কেটে গেলেই ফের রাজ্যজুড়ে বসন্তের চেনা মেজাজ ও উষ্ণতা ফিরে আসবে।প্রকৃতির এই খামখেয়ালি রূপ একদিকে যেমন ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি দিচ্ছে, অন্যদিকে ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে বাড়ছে সর্দি-কাশির প্রকোপ। আপাতত বুধবার পর্যন্ত মেঘ-বৃষ্টির লুকোচুরি চললেও সপ্তাহান্ত থেকে ফের চড়বে তাপমাত্রার পারদ।


আরও পড়ুন-

সাহিত্যিক শংকরের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর