ব্রেকিং
  • Home /
  • Uncategorized /
  • ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত ,কী লাভ ভারতের? বিরোধীদের সমালোচনা ওড়ালেন মোদি

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত ,কী লাভ ভারতের? বিরোধীদের সমালোচনা ওড়ালেন মোদি

দীপঙ্কর দোলাই, নয়া জামানা : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দীর্ঘদিনের ধৈর্য এবং সুপরিকল্পিত কূটনৈতিক প্রচেষ্টার ফসল হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, একসময় শুল্ক নিয়ে যে তীব্র....

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত ,কী লাভ ভারতের? বিরোধীদের সমালোচনা ওড়ালেন মোদি

দীপঙ্কর দোলাই, নয়া জামানা : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দীর্ঘদিনের ধৈর্য এবং সুপরিকল্পিত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

দীপঙ্কর দোলাই, নয়া জামানা : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দীর্ঘদিনের ধৈর্য এবং সুপরিকল্পিত কূটনৈতিক প্রচেষ্টার ফসল হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, একসময় শুল্ক নিয়ে যে তীব্র সমালোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আজ তার জায়গায় ইতিবাচক ফলাফল স্পষ্টভাবে দৃশ্যমান। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা ভারতের অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, শুল্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম। আজ তার ফল চোখের সামনে। তিনি উল্লেখ করেন যে, বিশ্ব বাণিজ্য আলোচনায় ভারত সরকারের স্থির অবস্থানই এই সাফল্যের মূল ভিত্তি। মোদির মতে, বিশ্বের ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তার গতিপথ এখন ভারতের দিকে।আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও ভারত তার সুপরিকল্পিত নীতির কারণে লাভবান হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই নতুন চুক্তিতে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক এক ধাক্কায় ৩২ শতাংশ কমানো হয়েছে। এর আগে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যার মধ্যে ২৫ শতাংশ ছিল পারস্পরিক শুল্ক এবং বাকি ২৫ শতাংশ ছিল রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ‘শাস্তিমূলক’ শুল্ক

যুক্তরাষ্ট্র ওই শাস্তিমূলক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে আমেরিকা এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে অধিক পরিমাণে তেল কিনতে সম্মত হয়েছে। এর বিনিময়ে ভারতও আমেরিকার পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করবে। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডেলে মোদির প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা উল্লেখ করে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় ভারত বর্তমানে বাণিজ্যিকভাবে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম এমনকি চীন ও পাকিস্তানের তুলনায় ভারতের ওপর এখন অনেক কম শুল্ক কার্যকর হবে। ১৮ শতাংশ শুল্কহার ভারতকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং রফতানি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ সাংসদদের সংসদে পূর্ণ উপস্থিতি নিশ্চিত করার এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সরকারের এই সাফল্য এবং কেন্দ্রীয় বাজেটের জনকল্যাণমূলক উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে হবে। বাণিজ্যিক এই জয়কে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জয় হিসেবে তুলে ধরার জন্য তিনি দলীয় নেতাদের নির্দেশ দেন।কেবল বাণিজ্যিক নয়, বরং ভূ-রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের মতে, ভারতের এই কৌশলগত পরিবর্তন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটল!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর