ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর আমিষ-বিতর্কে মাছের ভোগ খেলেন শুভেন্দু

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর আমিষ-বিতর্কে মাছের ভোগ খেলেন শুভেন্দু

নয়া জামানা:কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আমিষ বিতর্কে কার্যত জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় জবার মালা ও লাল বেনারসি শাড়ি দিয়ে মা কালীর পুজো দেন তিনি। মায়ের পা ধুয়ে অঞ্জলি ও আরতি করার পর মন্দিরেই মাটিতে....

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর আমিষ-বিতর্কে মাছের ভোগ খেলেন শুভেন্দু

নয়া জামানা:কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আমিষ বিতর্কে কার্যত জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আমিষ বিতর্কে কার্যত জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় জবার মালা ও লাল বেনারসি শাড়ি দিয়ে মা কালীর পুজো দেন তিনি। মায়ের পা ধুয়ে অঞ্জলি ও আরতি করার পর মন্দিরেই মাটিতে বসে ভোগ গ্রহণ করেন। ভোগের মেনুতে ছিল বাসন্তি পোলাও, মাছের মুড়ো ও মাছ ভাজা। এরপর মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মা যেন শক্তি দেন, দেশবিরোধী শক্তিকে যেন রাজ্য থেকে পরিষ্কার করতে পারি। বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, একজন সন্ত নিজের মতামত প্রকাশ করেছেন। যাঁর গ্রহণ করার করবে, না করার করবে না। আমি অষ্টমীর দিন এবং কার্তিক মাসে সাত্বিক আহার খাই, আবার মায়ের মাছের ভোগও গ্রহণ করি, পাঠা বলির প্রসাদও খাই। সনাতন সংস্কৃতি জাগ্রত থাকবে, গেরুয়া ধ্বজ কখনও নিচে নামবে না।দুর্গাপুজোর আগে বঙ্গে এসে স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা মন্তব্য করেন, পুজোয় যাঁরা আমিষ খান তাঁরা পাখণ্ডী বা ভণ্ড, এবং আমিষ ত্যাগের নিদান দেন। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, বহিরাগত সাধুর পরামর্শে বাঙালির খাদ্যাভ্যাস বদলাবে না। একই সুরে কথা বলেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষও। এবার কালীঘাটে আমিষ ভোগ গ্রহণ করে শুভেন্দুও একই বার্তা দিলেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর