নয়া জামানা,মালদা: মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগরের সুকদেবপুর এলাকায় ফের উত্তেজনা ছড়াল।বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এরপর শনিবার সকাল থেকে সীমান্তের ওপারে বহু মানুষ জড়ো হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিএসএফ। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনী সতর্ক রয়েছে।উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দাবি করেন, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠানোর সময় এই উত্তেজনার সৃষ্টি হয়। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই বাংলাদেশের সীমান্ত এলাকায় ভিড় জমতে শুরু করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিএসএফ যথাযথ পদক্ষেপ করছে বলেও তিনি জানান।প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে একই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ফের সুকদেবপুর সীমান্তে উত্তেজনার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন: