ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কুশমণ্ডিতে প্রাকৃতিক কৃষি কর্মশালা, কৃষকদের জৈব ও প্রাকৃতিক চাষে উৎসাহ

কুশমণ্ডিতে প্রাকৃতিক কৃষি কর্মশালা, কৃষকদের জৈব ও প্রাকৃতিক চাষে উৎসাহ

দিলদার আলী, নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কমিউনিটি হলে শনিবার প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডি.ডি.এ. (ডব্লিউ.বি.পি.)-এর কর্মকর্তা বাদল কুমার শীট।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমণ্ডি....

কুশমণ্ডিতে প্রাকৃতিক কৃষি কর্মশালা, কৃষকদের জৈব ও প্রাকৃতিক চাষে উৎসাহ

দিলদার আলী, নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কমিউনিটি হলে শনিবার প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দিলদার আলী, নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কমিউনিটি হলে শনিবার প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডি.ডি.এ. (ডব্লিউ.বি.পি.)-এর কর্মকর্তা বাদল কুমার শীট।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমণ্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমণ্ডি ব্লকের বিডিও ড. নয়না দে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইউবিকেভি), মাঝিয়ান ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ড. বিমল দাস, কুশমণ্ডি ব্লকের সহ-কৃষি অধিকর্তা বিক্রমদীপ ধর, গঙ্গারামপুর মহকুমার সহকারী উদ্যানপালন অধিকর্তা অলোক বার, রাজেশ সরকারসহ কৃষি ও উদ্যানপালন দপ্তরের একাধিক আধিকারিক এবং এলাকার বহু কৃষক।
কর্মশালায় প্রাকৃতিক ও জৈব কৃষির গুরুত্ব, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করেন এবং প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ কৃষি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, জৈব সার এবং কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ ও উপস্থিত কৃষকরা।এই কর্মশালার মাধ্যমে কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে নতুন দিশা মিলবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।


আরও পড়ুন:

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর