ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা, সরকারি ব্যবস্থাপনায় দশ দিন ধরে চলা উৎসবে শেষ দিনেও উপচে পড়ল ভিড়

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা, সরকারি ব্যবস্থাপনায় দশ দিন ধরে চলা উৎসবে শেষ দিনেও উপচে পড়ল ভিড়

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: শিবচতুর্দশী উপলক্ষে শুরু হওয়া ঐতিহ্যবাহী জল্পেশ মেলা নির্বিঘ্নে শেষ হলো। সরকারি ব্যবস্থাপনায় টানা দশ দিন ধরে চলা এই মেলা গত মঙ্গলবার রাতে সমাপ্ত হয়। জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেলাকে ঘিরে শেষ দিনেও ছিল....

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা, সরকারি ব্যবস্থাপনায় দশ দিন ধরে চলা উৎসবে শেষ দিনেও উপচে পড়ল ভিড়

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: শিবচতুর্দশী উপলক্ষে শুরু হওয়া ঐতিহ্যবাহী জল্পেশ মেলা নির্বিঘ্নে শেষ হলো। সরকারি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: শিবচতুর্দশী উপলক্ষে শুরু হওয়া ঐতিহ্যবাহী জল্পেশ মেলা নির্বিঘ্নে শেষ হলো। সরকারি ব্যবস্থাপনায় টানা দশ দিন ধরে চলা এই মেলা গত মঙ্গলবার রাতে সমাপ্ত হয়। জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেলাকে ঘিরে শেষ দিনেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও শিবচতুর্দশী তিথিতে মেলার সূচনা হয় এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দশ দিনের মাথায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শেষ দিনে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যার ফলে গোটা মেলা প্রাঙ্গণে উৎসবের আমেজ বজায় থাকে।
জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন মোবাইল ফোনে জানান, এ বছর জল্পেশ মেলা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন, পুলিশ ও মেলা কমিটির সমন্বিত প্রচেষ্টাতেইঊ এটি সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সরকারি নিয়ম মেনেই নির্ধারিত দশ দিনের মধ্যেই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরাও জানান, সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাতেই তাঁদের দোকানপাট বন্ধ হয়েছে। তবে বেসরকারিভাবে কিছু দোকানদার দোল পূর্ণিমা পর্যন্ত তাঁদের পসরা বসিয়ে রাখতে পারেন বলে জানান তাঁরা। ফলে আগামী কয়েকদিন এলাকায় কিছুটা হলেও মেলার রেশ থাকবে।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা পরিষদ পরিচালিত এই ঐতিহ্যবাহী মেলা প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে। এবছরও নির্বিঘ্নে মেলা শেষ হওয়ায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষের আবহ লক্ষ্য করা গেছে।


 

 

আরও পড়ুন-

জল্পেশ মেলায় ঐতিহ্যবাহী বনভোজন, বংশপরম্পরায় রাত্রিযাপনে রাজবংশী সমাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর