ব্রেকিং

প্রতীক-বিচ্ছেদে, ‘সন্তানহারা’ সেলিম

নয়া জামানা, কলকাতা : বঙ্গ রাজনীতিতে এখন বড় প্রশ্ন, তবে কি প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা? ‘বিদ্রোহী’ এই যুবনেতাকে নিয়ে শুক্রবার আলিমুদ্দিনের সাংবাদিক সম্মেলনে মিশ্র প্রতিক্রিয়া দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একদিকে বিরক্তি, অন্যদিকে তীব্র....

প্রতীক-বিচ্ছেদে, ‘সন্তানহারা’ সেলিম

নয়া জামানা, কলকাতা : বঙ্গ রাজনীতিতে এখন বড় প্রশ্ন, তবে কি প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : বঙ্গ রাজনীতিতে এখন বড় প্রশ্ন, তবে কি প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা? ‘বিদ্রোহী’ এই যুবনেতাকে নিয়ে শুক্রবার আলিমুদ্দিনের সাংবাদিক সম্মেলনে মিশ্র প্রতিক্রিয়া দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একদিকে বিরক্তি, অন্যদিকে তীব্র আবেগ— দুইয়ের দোলাচলে সেলিম স্বীকার করে নিলেন, প্রতীকের এই দূরে সরে যাওয়া তাঁর কাছে ‘সন্তানহারার মতো বেদনাদায়ক’। প্রতীককে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এদিন খোলসা করেনি দল। তবে সেলিম জানান, মাস দুয়েক আগে থেকে কিছু অভিযোগ আসায় বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। তারপর থেকেই প্রতীকের সঙ্গে দলের যোগাযোগে তাল কাটে। আলিমুদ্দিন সূত্রে খবর, প্রতীকের ‘অন্য যোগাযোগ’ নিয়ে দলের অন্দরে যথেষ্ট অস্বস্তি রয়েছে। ওদিকে প্রতীক নিজে সংবাদমাধ্যমে স্পষ্ট করেছেন, তাঁর ক্ষোভ দলের বিরুদ্ধে নয়, বরং সম্পাদকের বিরুদ্ধে। তিনি নিজেকে কোণঠাসা মনে করছেন। রাজনৈতিক মহলের নজর এখন প্রতীকের ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনার দিকে। এদিন সেলিম আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও মুখ খোলেন। বাম শরিকদের মধ্যে ৯০ শতাংশ আসন রফা চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। বাকি ১০ শতাংশ রাখা হচ্ছে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের জন্য। আগামী ১ মার্চ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে তাঁর নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ার উদ্যোগের কথাও জানান সেলিম। তবে সব ছাপিয়ে এদিন আলিমুদ্দিনের অলিন্দে ঘুরপাক খেয়েছে প্রতীক উর প্রসঙ্গই।


আরও পড়ুন-

 

একূল-ওকূল হারিয়ে অকূল পাথারে সেলিম, শূন্যের গেরো কাটাতে এবার মিম-ই কি ভরসা?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর