ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাহিনীর থাকার ব্যবস্থা স্কুলে,অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত,১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত!

বাহিনীর থাকার ব্যবস্থা স্কুলে,অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত,১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত!

নয়া জামানা, মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রস্তুতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষাঙ্গনে। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ১১ হাজার ছাত্রছাত্রীর এই বিদ্যালয়ে মঙ্গলবার থেকে....

বাহিনীর থাকার ব্যবস্থা স্কুলে,অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত,১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত!

নয়া জামানা, মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রস্তুতির সরাসরি প্রভাব পড়তে শুরু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রস্তুতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষাঙ্গনে। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ১১ হাজার ছাত্রছাত্রীর এই বিদ্যালয়ে মঙ্গলবার থেকে পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করার জন্য।স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচন -এর আগে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। সেই কারণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও তার ব্যতিক্রম নয়।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ সোহরাব আলি একটি নোটিস জারি করে জানিয়েছেন, মঙ্গলবার থেকে সমস্ত শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে অবস্থান করবেন, তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং পরিকাঠামোগত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জওয়ানরা চলে যাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় স্কুল খোলার দিন ঘোষণা করা হবে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, নির্বাচনের দিন রাজ্যে প্রায় আড়াই লক্ষেরও বেশি জওয়ান মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যেই কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ছোটখাটো আবাসনে রাখা হয়েছে। জওয়ানরা স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে এলাকায় টহল দিচ্ছেন এবং ‘এরিয়া ডমিনেশন’-এর মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপত্তার বার্তা দিচ্ছেন।
তবে এই নিরাপত্তা ব্যবস্থার কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। স্কুলের একাধিক শ্রেণিকক্ষ এবং অন্যান্য পরিকাঠামো জওয়ানদের দখলে থাকায় নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে বাধ্য হয়েই সম্পূর্ণ স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।স্কুল সূত্রে জানা গিয়েছে, জওয়ানদের থাকার জন্য পঞ্চম থেকে নবম শ্রেণির নির্ধারিত পরীক্ষাও বাতিল করা হয়েছে। যদিও একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া চালু থাকবে। বিদ্যালয়ে মোট ৬৬ জন স্থায়ী শিক্ষক এবং ১৩ জন প্যারাটিচার রয়েছেন, যাঁরা এই পরিস্থিতিতে প্রশাসনিক নির্দেশ মেনেই কাজ করছেন।এদিকে, শিক্ষক আমিনুলজামান পারভেজ আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন শেষ হওয়ার পরও যদি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থেকে যান, তাহলে স্কুল কবে খুলবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। কারণ, শ্রেণিকক্ষ ও শৌচাগার ব্যবহারে সমস্যা তৈরি হতে পারে, যা পঠনপাঠন স্বাভাবিক করতে বড় বাধা হয়ে দাঁড়াবে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব আহসান পারভেজও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, নির্বাচন কমিশনের এই আগাম মোতায়েন নীতি সরাসরি শিক্ষাব্যবস্থায় প্রভাব ফেলছে। পড়ুয়াদের শিক্ষাজীবনে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে জওয়ানরা বিদ্যালয়ে ঢুকতে শুরু করবেন। তার আগেই প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নির্দিষ্ট দিনে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে নির্বাচন সংক্রান্ত কাজ সম্পন্ন করা যায়।নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রশাসনের এই উদ্যোগ একদিকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


এসএসসি দুর্নীতি রুখতে বিশেষ পদক্ষেপ, বীরভূমের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জোন চেয়ারম্যান

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর