ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘বাংলায় শিক্ষা বিক্রি হচ্ছে’, কুমারগঞ্জে জনসভায় বামপ্রার্থীর সমর্থনে ‘এবিটিএ’র হুংকার!

‘বাংলায় শিক্ষা বিক্রি হচ্ছে’, কুমারগঞ্জে জনসভায় বামপ্রার্থীর সমর্থনে ‘এবিটিএ’র হুংকার!

নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে রীতিমতো জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের প্রচার। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) উদ্যোগে আয়োজিত হলো সিপিআইএম তথা বামফ্রন্ট প্রার্থী মোফাজ্জল হোসেনের সমর্থনে নির্বাচনী সভা। এদিন বিকেলে প্রথম সভাটি হয় কুমারগঞ্জের ডাঙ্গারহাটে এবং....

‘বাংলায় শিক্ষা বিক্রি হচ্ছে’, কুমারগঞ্জে জনসভায় বামপ্রার্থীর সমর্থনে ‘এবিটিএ’র হুংকার!

নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে রীতিমতো জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের প্রচার।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে রীতিমতো জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের প্রচার। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) উদ্যোগে আয়োজিত হলো সিপিআইএম তথা বামফ্রন্ট প্রার্থী মোফাজ্জল হোসেনের সমর্থনে নির্বাচনী সভা। এদিন বিকেলে প্রথম সভাটি হয় কুমারগঞ্জের ডাঙ্গারহাটে এবং সন্ধ্যা নাগাদ দ্বিতীয় সভাটি হয় গোপালগঞ্জ বাজারে। এই দুটি সভায় বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন এবিটিএর রাজ্য কমিটির সহ-সভাপতি বাঁশরী রায় , রাজ্য কমিটির সদস্য ও দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি বিভাস চক্রবর্তীসহ প্রমুখ। কুমারগঞ্জ বিধানসভার বামফ্রন্ট প্রার্থী মোফাজ্জল হোসেনের সমর্থনে এবিটিএ নেতৃবৃন্দ ডাঙ্গারহাট ও গোপালগঞ্জ বাজারের নির্বাচনী সভায় শাসকদল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বিজেপি সরকারের ঘোরতর সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। শিক্ষক – শিক্ষা কর্মীর অভাবে অনেক স্কুল উঠে গিয়েছে । বাকি বহু শিক্ষাপ্রতিষ্ঠান ধুঁকে ধুঁকে মরতে বসেছে। বামফ্রন্ট আমলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিবছর যে নিয়োগ হতো তা প্রায় উঠে গিয়েছে । তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রে শিক্ষক – শিক্ষা কর্মী নিয়োগের প্রশ্নে যে পাহাড় পরিমাণ দুর্নীতি করেছে তা সারাদেশে কোথাও নজির নেই। স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবস্থা আরো খারাপ। এর সঙ্গে শিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে বাড়লেও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সরকারি চাকরি প্রায় উঠেই গিয়েছে। রাজ্য সরকার শিক্ষা , স্বাস্থ্য , কৃষি ইত্যাদি নানান ক্ষেত্রে চাকুরী তুলে দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা বিতরণ করে ভোট কিনতে ব্যস্ত হয়ে পড়েছে।রাজ্যের উন্নয়ন তাদের মাথাতেই নেই। কিভাবে ভোট কিনে পুনরায় ক্ষমতায় আসা যায় সেই প্রশ্নেই বিভোর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীর।অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর মাধ্যমে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে জোর করে বাংলার ক্ষমতা দখল করতে চাইছে। দুশ্চিন্তাগ্রস্থ হয়ে এদিন এবিটিএ নেতৃবৃন্দ দুর্নীতিগ্রস্ত ও উন্নয়ন বিমূখ তৃণমূল কংগ্রেস ও আরএসএসের সঙ্গী বিজেপি সরকারকে উৎখাত করে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রগতিশীল , গণতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ বামফ্রন্ট প্রার্থীদের বিজয়ী করে বাংলাকে বিপর্যয়ের হাত থেকে থেকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান।


মৃত মায়ের চোখ বিক্রি করল ছেলে, ক্ষুব্ধ জনতার আক্রমণে গোটা পরিবার

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর