নয়া জামানা, বর্ধমান : জামালপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে এক মহামিছিলের আয়োজন করা হয়। এদিন জামালপুরের জোড়বাঁধ এলাকা থেকে চকদিঘী পর্যন্ত মিছিলে তৃণমূল প্রার্থীর সাথে পা মেলান জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলি মন্ডল, ব্লকের ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, ব্লক যুব সভাপতি উত্তম হাজারি, চকদিঘী অঞ্চল সভাপতি আজাদ রহমান, বেরুগ্রাম অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন সেখ ওরফে দানি সহ অন্যান্যরা। মিছিল শেষে চকদিঘী এলাকায় একটি জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন ব্লক তৃণমূলের নেতারা।