ব্রেকিং

গাজোলে তৃণমূল প্রার্থীর প্রচারে ছোট পর্দার অভিনেত্রী!

নয়া জামানা, মালদা: ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে ভোটের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদল। এবার গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে প্রচারে নামল তারকা মুখ।বুধবার গাজোলের রানীগঞ্জ-২ অঞ্চলের অলতোর প্রাইমারি স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী....

গাজোলে তৃণমূল প্রার্থীর প্রচারে ছোট পর্দার অভিনেত্রী!

নয়া জামানা, মালদা: ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে ভোটের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদল। এবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা: ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে ভোটের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদল। এবার গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে প্রচারে নামল তারকা মুখ।বুধবার গাজোলের রানীগঞ্জ-২ অঞ্চলের অলতোর প্রাইমারি স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। আর এই সভার মূল আকর্ষণ ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, ‘মা’ সিরিয়াল খ্যাত ঝিলিক ওরফে শ্রীতমা ভট্টাচার্য।তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের জয়ের লক্ষ্যে অলতোর প্রাইমারি স্কুল মাঠের এই জনসভায় এদিন জনজোয়ার আছড়ে পড়ে। উপস্থিত কর্মীদের উৎসাহ ছিল তুঙ্গে। সভার প্রধান বক্তা হিসেবে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য তাঁর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন এবং জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রসেনজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।শ্রীতমাকে হাতের নাগালে পেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে শ্রীতমা বলেন, ঘরের মেয়ে হিসেবে আপনাদের কাছে এসেছি, উন্নয়নের ধারা বজায় রাখতে প্রসেনজিৎ দাদাকে আশীর্বাদ করুন। প্রার্থী প্রসেনজিৎ দাসও এই সভায় উপস্থিত থেকে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।


ভোট প্রচারে নয়া চমক! কল্যাণী বিধানসভায় তৃণমূলের সমর্থনে সভামঞ্চে হাজির অভিনেত্রী সৌমিতৃষা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর