ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ইতালি যাত্রার শতবর্ষ উদযাপন: গ্যাসে টান, বাধ্য হয়েই উনুনে তৈরি হলো অনুষ্ঠানের মেনু

শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ইতালি যাত্রার শতবর্ষ উদযাপন: গ্যাসে টান, বাধ্য হয়েই উনুনে তৈরি হলো অনুষ্ঠানের মেনু

নয়া জামানা, বীরভূম: শান্তিনিকেতনে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বিশ্বভারতী। ১৯২৬ সালের এই দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতালি যাত্রা করেছিলেন সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে। সেই ঐতিহাসিক সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ইতালির উচ্চপদস্থ প্রতিনিধি দলও এই....

শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ইতালি যাত্রার শতবর্ষ উদযাপন: গ্যাসে টান, বাধ্য হয়েই উনুনে তৈরি হলো অনুষ্ঠানের মেনু

নয়া জামানা, বীরভূম: শান্তিনিকেতনে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বিশ্বভারতী। ১৯২৬ সালের এই দিনেই বিশ্বকবি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বীরভূম: শান্তিনিকেতনে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বিশ্বভারতী। ১৯২৬ সালের এই দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতালি যাত্রা করেছিলেন সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে। সেই ঐতিহাসিক সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ইতালির উচ্চপদস্থ প্রতিনিধি দলও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাড়িয়েছে গুরুত্ব।
তবে এই আন্তর্জাতিক আয়োজনের মাঝেই উঠে এসেছে এক ভিন্ন বাস্তব ছবি। অতিথিদের আপ্যায়নের জন্য রান্না করতে গিয়ে গ্যাসের বদলে কাঠ ব্যবহার করতে হচ্ছে। বোলপুরের এস.কে. রেস্তোরাঁ ও ক্যাটারারের কর্ণধার কৌশিক পালের দাবি, এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। চড়া দামে কালোবাজার থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ।এই পরিস্থিতিতে বাধ্য হয়েই কাঠে রান্নার পথে হাঁটতে হয়েছে। কৌশিক পালের মতে, এতে খরচ অনেকটাই কমছে, পাশাপাশি খাবারের স্বাদও বাড়ছে। তিনি ভবিষ্যতে কাঠ ও কয়লা নির্ভর রান্নার দিকেই ঝোঁকার কথাও জানান। তবে এই গ্যাস সংকটের জন্য তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন।বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে গ্যাসের অভাব এবং কাঠ দিয়ে রান্নার এই ঘটনা বর্তমানে গোটা শান্তিনিকেতন জুড়ে আলোড়নের সৃষ্টি করেছে। তবে গ্যাসের সংকটের মাঝেও রবীন্দ্র-ঐতিহ্যের এই শতবর্ষ পূর্তি উৎসব ঘিরে উৎসাহের কোনো কমতি নেই এমনটাই বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর