নয়া জামানা, নদীয়া: বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। সোমবার নদীয়ার কল্যানী বিধানসভার তৃণমূল প্রার্থী অতীন মন্ডলের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আসলেন টলিউড জগতের বিশিষ্ট অভিনেত্রী সৌমি তৃষা কুন্ডু। তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আসতেই অভিনেত্রীকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে প্রার্থী নিজেই, এরপর আয়োজন করা হয় এক কর্মী সভার। সেখানে প্রার্থীর সমর্থনে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন অভিনেত্রী সৌমি তৃষা কুন্ডু।নদীয়ার কল্যাণী বিধানসভার তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অতীন্দ্র নাথ মন্ডল। তারপর থেকেই নির্বাচনী ভোট প্রচারে জোর দেন তৃণমূল প্রার্থী। প্রতিদিন কর্মী সমর্থককে সাথে নিয়ে বেরিয়ে পড়েন ভোট প্রচারে,জনসংযোগের মধ্যে দিয়ে ডোর টু ডোর প্রচার করতে থাকেন তিনি। জানার চেষ্টা করেন মানুষের অভাব অভিযোগ।গত বিধানসভা নির্বাচনে এই আসন বিজেপির ঝুলিতে ছিল, এইবার হাড্ডাহাড্ডির লড়াই চলছে এই বিধানসভায়।চিকিৎসক অতীন্দ্র নাথ মন্ডল, কল্যাণী বিধানসভার এক অন্যতম পরিচিত নাম। তার পেশায় তিনি ইতিহাস তৈরি করেছেন, শুধু সরকারি হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেন নি তিনি। সময় বের করে নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। একাধিক সময় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন তিনি। কল্যাণী বিধানসভার তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে তৃণমূল প্রার্থীকে, এখন শুধু সময়ের অপেক্ষা। এই আসন দখলে রাখবে তৃণমূল। উড়বে সবুজ ঝড়। খড়কুটোর মতো উড়ে যাবে বিজেপি। সোমবার তৃণমূল প্রার্থী অতীন্দ্র নাথ মন্ডল এর সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে এসে প্রার্থীর হয়ে কর্মী থেকে সাধারণ মানুষের কাছে ভোট আবেদন করলেন বিশিষ্ট অভিনেত্রী সৌমি তৃষা কুন্ডু।
আবারও সেই ‘চোর’ স্লোগান, প্রচারে, বেরিয়ে বরানগরে বিড়ম্বনায় সজল