ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফর যুবরাজের, ১লা এপ্রিল রাজগঞ্জে তৃণমূলের জনসমাবেশ

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফর যুবরাজের, ১লা এপ্রিল রাজগঞ্জে তৃণমূলের জনসমাবেশ

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে পাল্টা সংগঠন মজবুত করতে ধারাবাহিক প্রচারে নামছে শাসক দল। সেই কর্মসূচিতেই দলের সর্বভারতীয় সাধারণ....

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফর যুবরাজের, ১লা এপ্রিল রাজগঞ্জে তৃণমূলের জনসমাবেশ

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে পাল্টা সংগঠন মজবুত করতে ধারাবাহিক প্রচারে নামছে শাসক দল। সেই কর্মসূচিতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন। এটি তাঁর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দফার প্রচার কর্মসূচি।
এই জনসভা অনুষ্ঠিত হবে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার মাঠে। সভাটি রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ স্বপ্না বর্মন-এর সমর্থনে আয়োজিত হচ্ছে। সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার সভাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, মহাম্মদ জাকির, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত-সহ অন্যান্য নেতৃত্বরা। পরিদর্শনের সময় মূল মঞ্চের স্থান, জনসমাগমের ব্যবস্থা ও হেলিপ্যাড তৈরির সম্ভাব্য এলাকা খতিয়ে দেখা হয়।
উল্লেখ্য, উত্তরবঙ্গে মোট সাতটি জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৪টি আসন বর্তমানে বিজেপির দখলে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক সফর ও জনসভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগেই বুধবার ময়নাগুড়িতে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে তাঁর অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সেই আবহেই ১ এপ্রিল রাজগঞ্জের জনসভাকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর