ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • ‘তৃণমূলকে উপড়ে ফেলতে পারব’ প্রথম দিন প্রচারে নির্যাতিতার মা

‘তৃণমূলকে উপড়ে ফেলতে পারব’ প্রথম দিন প্রচারে নির্যাতিতার মা

নয়া জামানা, পানিহাটি : আরজি করের সেই অভিশপ্ত রাতের বিচার পেতে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন নির্যাতিতার মা। লক্ষ্য একটাই— রাজ্যের শাসকদলকে ক্ষমতাচ্যুত করা। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রথমবার প্রচারে নেমেই তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি।....

‘তৃণমূলকে উপড়ে ফেলতে পারব’ প্রথম দিন প্রচারে নির্যাতিতার মা

নয়া জামানা, পানিহাটি : আরজি করের সেই অভিশপ্ত রাতের বিচার পেতে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, পানিহাটি : আরজি করের সেই অভিশপ্ত রাতের বিচার পেতে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন নির্যাতিতার মা। লক্ষ্য একটাই— রাজ্যের শাসকদলকে ক্ষমতাচ্যুত করা। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে প্রথমবার প্রচারে নেমেই তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। এদিন সকালে সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে নিজের রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দেন নির্যাতিতার মা। সাফ জানান, বাংলা আজ দুর্নীতিতে নিমজ্জিত এবং মহিলারা এখানে চূড়ান্ত অসুরক্ষিত। রাজ্যবাসীর সমর্থন পেলে তৃণমূলকে উপড়ে ফেলতে পারবেন বলেই আত্মবিশ্বাসী তিনি।

নির্বাচনী লড়াইয়ের প্রথম দিনে পানিহাটির বিজেপি প্রার্থীর নিশানায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার মা প্রশ্ন তোলেন নারী নিরাপত্তা নিয়ে। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ডুবে রয়েছে, মেয়েদের সুরক্ষা নেই। সম্মান নেই। কোনও কিছু ঘটলে বলা হয়, রাতে মেয়েরা বাইরে বেরোবে না। নাইট ডিউটি দেওয়া হবে না। এ সব কথা যিনি বলেন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী!’ সাধারণ মানুষকে ভয় না পেয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব। সেই গণআন্দোলনের আবেগকেই নিজের জয়ের মূল শক্তি হিসেবে দেখছেন তিনি। তাঁর বিশ্বাস, মানুষ যেভাবে তাঁর মেয়ের মৃত্যুতে রাস্তায় নেমেছিলেন, ভোটবাক্সেও তার প্রতিফলন ঘটবে। আত্মপ্রত্যয়ী সুরে তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের সঙ্গে ছিলেন বিশ্ববাসী। রাজ্যবাসী ছিলেন। আমার মেয়ের মৃত্যুকে যে ভাবে তাঁরা নিজের ঘরের মৃত্যু মনে করেছিলেন, সেই ভাবেই তাঁরা আমার পাশে থাকবেন। তৃণমূলকে মূল সমেত উপড়ে ফেলতে পারব। তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে।’

আকর্ষণীয় বিষয় হল, এই পানিহাটি আসনেই সিপিএমের হয়ে লড়ছেন আন্দোলনের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত। তবে প্রতিপক্ষ হলেও কলতানের প্রতি আক্রমণাত্মক হতে নারাজ তিনি। সৌজন্য বজায় রেখেই তিনি বলেন, ‘কলতান আমার ছেলের মতো, আন্দোলন করেছে। ওর বিরুদ্ধে কিছু বলব না।’ উল্টে তাঁর তোপ ছিল পানিহাটির প্রভাবশালী ‘ঘোষ পরিবার’-এর দিকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভয়ে চুপ করিয়ে রাখা হয়। মুখ্যমন্ত্রী থ্রেট কালচার চালান। তার একটা অংশ হল পানিহাটির এক পরিবার। ঘোষ পরিবার। পানিহাটিবাসীকে ভয়ে চুপ করিয়ে রাখা হয়। তাদের হাত থেকে পরিত্রাণ পেতে পানিহাটিবাসীকে বলব, সরব হবেন। নিজেদের লড়াই নিজেরা লড়বেন।’

নিজের লড়াইকে সাধারণ মানুষের জয় হিসেবেই দেখছেন তিনি। তাঁর দাবি, এই লড়াই নারী সম্মান রক্ষার। বিজেপির রাজ্য দপ্তরে তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। জানা গিয়েছে, বৃহস্পতিবারই পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিকেলে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মাধ্যমে নিজের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, আরজি করের আবেগ সম্বল করে নির্যাতিতার মায়ের এই লড়াই শাসকদলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর