ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • ‘ফলপ্রসূ’ আলোচনায় ইরানে, হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

‘ফলপ্রসূ’ আলোচনায় ইরানে, হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আচমকাই যুদ্ধের মেঘ কিছুটা কাটল। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোয় আপাতত পাঁচ দিন কোনো সামরিক হামলা চালাবে না আমেরিকা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চড়া দামে বড়সড় ধস....

‘ফলপ্রসূ’ আলোচনায় ইরানে, হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের

নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আচমকাই যুদ্ধের মেঘ কিছুটা কাটল। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আচমকাই যুদ্ধের মেঘ কিছুটা কাটল। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোয় আপাতত পাঁচ দিন কোনো সামরিক হামলা চালাবে না আমেরিকা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চড়া দামে বড়সড় ধস নেমেছে। গত দু’দিন তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ’ আলোচনার সূত্র ধরেই এই যুদ্ধবিরতির ইঙ্গিত মিলেছে। তবে ট্রাম্পের এই পদক্ষেপকে নিজেদের ‘হুমকির জয়’ হিসেবেই দেখছে ইরান। হোয়াইট হাউস সূত্রে খবর, সোমবার ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে ট্রাম্প জানান যে তেহরানের সঙ্গে তাঁর ইতিবাচক কথা হয়েছে। তিনি লিখেছেন, ‘আমি জানাতে পেরে আনন্দিত যে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত সমাধানে গত দু’দিন আমেরিকা এবং ইরানের অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনা সূত্রেই আগামী পাঁচদিন ইরানের জ্বালানিকেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়েও উভয় রাষ্ট্র আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।’ তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই সাময়িক। আলোচনার পরবর্তী গতির ওপরই নির্ভর করবে যুদ্ধের ভবিষ্যৎ। ট্রাম্পের এই ঘোষণার প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১১৪ মার্কিন ডলার। দিনের শেষে তা ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬ ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮,৯০০ টাকা। অন্যদিকে, আমেরিকার নিজস্ব সূচক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’-এ তেলের দাম প্রায় ১৩.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৫.২৮ ডলারে ঠেকেছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, এই ঘোষণায় তাতে সাময়িক স্বস্তি মিলল। ওয়াশিংটন কিছুটা নমনীয় হলেও তেহরান কিন্তু আস্ফালন থামায়নি। কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দাবি করেছেন, পালটা হামলার হুঁশিয়ারিতেই ট্রাম্প পিছু হঠতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, ‘দেশের (ইরানের) জ্বালানিকেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা হলে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রকে লক্ষ্যবস্তু বানাবে। এই হুঁশিয়ারির পরেই ট্রাম্প পিছু হটেন এবং মার্কিন সেনাকে হামলাটি স্থগিত করার আদেশ দেন।’ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরানও পালটা কুয়েত, জর্ডন ও সৌদি আরবের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু করে। এই যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। যুদ্ধের জেরে ভারতের মতো আমদানিকারী দেশগুলোও জ্বালানি ও সার নিয়ে চরম উদ্বেগে ছিল। সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশে পেট্রল ও ডিজেলের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সবরকম চেষ্টা চালাচ্ছে। আপাতত পাঁচ দিনের এই ‘বিরতি’ বড় কোনো দীর্ঘমেয়াদি শান্তির পথ প্রশস্ত করে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।


 

ইরানের বিমানবন্দরে ইজরায়েলি হানা, পাল্টা মার্কিন রেডার ওড়ালো তেহরান

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর