ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • জল নেই তো ভোট নেই! নির্বাচনের মুখে চূড়ান্ত হুঁশিয়ারি স্থানীয়দের

জল নেই তো ভোট নেই! নির্বাচনের মুখে চূড়ান্ত হুঁশিয়ারি স্থানীয়দের

নয়া জামানা, বীরভূম: সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ। এরই মধ্যে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের খরুণ....

জল নেই তো ভোট নেই! নির্বাচনের মুখে চূড়ান্ত হুঁশিয়ারি স্থানীয়দের

নয়া জামানা, বীরভূম: সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে কবে ভোটের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বীরভূম: সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ। এরই মধ্যে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতের রাজখন্ডা গ্রামে সামনে এল দীর্ঘদিনের জল সংকটের সমস্যা।স্থানীয়দের অভিযোগ, গ্রামে প্রায় কুড়িটি পরিবার দীর্ঘদিন ধরে তীব্র জল সংকটে ভুগছেন। গ্রামবাসীদের দাবি, এই সমস্যা নিয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যত কোনও স্থায়ী সমাধান মেলেনি। এলাকায় দুটি টাইম কল থাকলেও সেগুলিতে ঠিকমতো জল পৌঁছায় না বলেই অভিযোগ।গ্রামবাসীরা জানান, কখনও কখনও কল থেকে অল্প জল পড়লেও একটি বালতি ভরতে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই সেই বালতিও পূর্ণ হয় না। ফলে বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে তাঁদের। এমনকি তাড়াহুড়োর সময় পুকুরের জলও কাপড় কাচা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হচ্ছে বলেও জানান বাসিন্দারা।গ্রামের এক বাসিন্দার কথায়,আমরা নিয়মিত ভোট দিই, কিন্তু জল কিংবা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মানুষের মৌলিক অধিকারই হল জল। সেই জলই যদি না পাই, তাহলে কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করব।এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন এলাকার প্রায় কুড়িটি পরিবার। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, ভোটের আগেই যদি জল সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট বয়কট করবেন। অবিলম্বে পানীয় জলের সঠিক ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রাজখন্ডা গ্রামের বাসিন্দারা।


 

চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন বিএলও-শিক্ষকের, কমিশনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ!

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর