ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • দোল মিটলেই ভোটের নির্ঘণ্ট চান শুভেন্দু, ভোটার তালিকায় বদল নিয়ে জয় দেখছেন বিরোধী দলনেতা

দোল মিটলেই ভোটের নির্ঘণ্ট চান শুভেন্দু, ভোটার তালিকায় বদল নিয়ে জয় দেখছেন বিরোধী দলনেতা

নয়া জামানা ডেস্ক : প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ এখন শুধু ভোটের জন্যই নয়, বরং সরকার পরিবর্তনের জন্যও পুরোপুরি তৈরি। নির্বাচন....

দোল মিটলেই ভোটের নির্ঘণ্ট চান শুভেন্দু, ভোটার তালিকায় বদল নিয়ে জয় দেখছেন বিরোধী দলনেতা

নয়া জামানা ডেস্ক : প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ এখন শুধু ভোটের জন্যই নয়, বরং সরকার পরিবর্তনের জন্যও পুরোপুরি তৈরি। নির্বাচন কমিশনের কাছে তাঁর জোরালো দাবি, দোল ও হোলির উৎসব মিটলেই যেন দ্রুত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়াকে হাতিয়ার করে এদিন শাসকদলকে বিঁধতে ছাড়েননি তিনি। রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় সংশোধিত ভোটার তালিকা। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার চূড়ান্ত তালিকায় আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গিয়েছে। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। এই পরিসংখ্যানকে গুরুত্ব দিয়ে শুভেন্দু বলেন, ‘এখনও ৬০ লক্ষেরও বেশি ভোটার বিবেচাধীন। তাঁদের নথি যাচাই করে দেখবেন বিচারবিভাগীয় আধিকারিকেরা।’ এই পরিচ্ছন্ন তালিকা আগামী নির্বাচনে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন তিনি। নির্বাচন কমিশনের তৎপরতাকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা দ্রুত ভোটের দাবি তুলেছেন। তাঁর কথায়, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক কমিশন। আমরা চাই দোলযাত্রা এবং হোলির পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক তারা। পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি। রাজ্য তৈরি পরিবর্তনের জন্যও।’ তবে কত দফায় ভোট হবে, সেই নিয়ে এখনই খোলসা করতে চাননি তিনি। বিজেপি নেতা জানান, কেন্দ্রীয় পর্যবেক্ষক নীতিন নবীনের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এলে তাঁদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে দলের অবস্থান জানানো হবে। শুভেন্দুর নিশানায় এদিন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। ওই কেন্দ্রের ভোটার তালিকায় নতুন করে ১৮ জনের নাম যুক্ত হলেও বাদ গিয়েছে ২,৩৪২ জনের নাম। বিষয়টিকে ‘আশ্চর্যের কিছু নয়’ বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ওই কেন্দ্রে অনেক ভুয়ো এবং মৃত ভোটার ছিল। এমনকি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি মুসলিম ভোটারের নামও ছিল সেখানে। এই প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, ‘ওঁরা ভারতের নাগরিক নন। তাঁদের নাম বাদ যাওয়াই উচিত।’ তৃণমূল নেত্রীকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু দাবি করেন, ভোটার তালিকা যত স্বচ্ছ হবে, শাসকদলের পায়ের তলার মাটি তত সরবে। তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘ওঁকে ভোট দেওয়ার আর কেউ থাকবে না, দেখে নেবেন। যে ভোটার যাচাইয়ের জন্য বাকি রয়েছে, সেগুলির মধ্যেও ৯০ শতাংশ বাতিল হবে।’ গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ছিল রাজনীতির কেন্দ্রবিন্দু, এবার সেই জায়গা নিয়েছে ভবানীপুর। শুভেন্দু আগে থেকেই হুঙ্কার দিয়ে রেখেছেন যে, তিনি নিজে দাঁড়ান বা অন্য কাউকে দাঁড় করান, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানোই তাঁর লক্ষ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন না। তিনি চান, কেন্দ্রীয় বাহিনী আইন মেনে সক্রিয় ভূমিকা পালন করুক। ভোটার তালিকায় এই বড়সড় রদবদলকে নিজের নৈতিক জয় বা ‘ভিকট্রি’ হিসেবেই দেখছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন নন্দীগ্রামের বিধায়ক।


 

আরও পড়ুন-

 

নন্দীগ্রামে পুজো মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা, তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর