ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দোলে সোনাঝুরিতে আবির খেলা নিষিদ্ধ, পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ

দোলে সোনাঝুরিতে আবির খেলা নিষিদ্ধ, পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোল ও হোলি উপলক্ষে পরিবেশ রক্ষার স্বার্থে সোনাঝুরি হাট স্বেচ্ছায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সোনাঝুরি হাট কমিটি। সোমবার বীরভূমের জেলাশাসক সহ জেলা প্রশাসনের একাধিক দপ্তরে পাঠানো এক চিঠিতে এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী....

দোলে সোনাঝুরিতে আবির খেলা নিষিদ্ধ, পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোল ও হোলি উপলক্ষে পরিবেশ রক্ষার স্বার্থে সোনাঝুরি হাট স্বেচ্ছায় বন্ধ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোল ও হোলি উপলক্ষে পরিবেশ রক্ষার স্বার্থে সোনাঝুরি হাট স্বেচ্ছায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সোনাঝুরি হাট কমিটি। সোমবার বীরভূমের জেলাশাসক সহ জেলা প্রশাসনের একাধিক দপ্তরে পাঠানো এক চিঠিতে এই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ ও ৪ মার্চ —এই দুই দিন হাট বন্ধ থাকবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দোল ও হোলি আনন্দের উৎসব হলেও তা সোনাঝুরি জঙ্গলে উদযাপনের ফলে প্রায়ই পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এই জঙ্গলের সংবেদনশীল পরিবেশের মধ্যে হাটটি অবস্থিত। তাই এখানে বড় আকারের উৎসবমুখর ভিড় ও রং ব্যবহারে বনাঞ্চলের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করছে কমিটি। সেই কারণেই বন ও পরিবেশ সুরক্ষায় আগাম পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এই বিষয়েই পরিবেশবিদ সুভাষ দত্ত জেলা শাসক-সহ প্রশাসনকে চিঠি দেন। গত বছর সোনাঝুরি হাটে শেষ মুহূর্তে দোল খেলার নিষেধাজ্ঞা ওটাই পরিবেশ নানাভাবে বিঘ্নিত হয়। সোনাঝুরি হাট সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল নিয়ে একটি মামলা বর্তমানে জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ, কলকাতায় বিচারাধীন। এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশ জারি হয়েছে বলে সূত্রের খবর। তাঁর অভিযোগ ছিল, প্রতি বছর বসন্ত উৎসব ও দোলের সময় বিপুল পর্যটক সমাগমে প্লাস্টিক বর্জ্য, শব্দদূষণ, অনিয়ন্ত্রিত যানবাহন প্রবেশ ও জঙ্গলের ভিতরে অবাধ যাতায়াতে পরিবেশের উপর চাপ বাড়ছে। স্থানীয়দের একাংশের দাবি, উৎসবের আবহে জঙ্গল এলাকায় অস্থায়ী দোকানপাট ও অনিয়ন্ত্রিত ভিড় বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
যদিও ২০১৯ সাল পর্যন্ত বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান হত বিশ্বভারতীতে। এখন বিশ্ববিদ্যালয় নিজেদের মতো দোলের দিন বাদ দিয়ে অন্য দিনে বসন্ত বন্দনা অনুষ্ঠান করে। তবু দোল ও হোলির দিনেই শান্তিনিকেতনে পর্যটকদের বড় অংশ সোনাঝুরি ও আশপাশের জঙ্গল এলাকায় ভিড় জমান।।এদিকে সোনাঝুরি হাট কমিটির ব্যবসায়ীদের পক্ষে মোহম্মদ আবুল ফজল, কাওসার শেখ জানান, দোলের সময় হাটে বিপুল জনসমাগম হয় এবং বাইরে থেকে বহু পর্যটক এসে আবির খেলেন, যার ফলে পরিবেশ দূষণ হয়। পরিবেশ রক্ষার স্বার্থেই আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়ে দোল ও হোলির দিন হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছি। জানা গিয়েছে, পরিবেশ সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকার বিষয়টিও মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ব্যবসায়িক ক্ষতি কিছুটা হলেও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন তাঁরা। তবে দোলের দিন পর্যটকদের সোনাঝুরি এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি প্রশাসনই দেখবে বলে হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।


আরও পড়ুন-

 

ইদে তিন দিন ছুটির আর্জি অধীরের, মুখ্যমন্ত্রীকে চিঠি ঘিরে পাল্টা তৃণমূল

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর