ব্রেকিং
  • Home /
  • প্রযুক্তি /
  • ঘুমের ভঙ্গি দেখেই চলবে ফ্যান,বেঙ্গালুরুর তরুণের ‘স্মার্ট’ বিপ্লব !

ঘুমের ভঙ্গি দেখেই চলবে ফ্যান,বেঙ্গালুরুর তরুণের ‘স্মার্ট’ বিপ্লব !

নয়া জামানা: মাঝরাতে একবার গরমে ঘামছেন, আবার খানিক বাদে ঠান্ডায় চাদর খুঁজছেন এই ঝক্কি আমাদের অনেকেরই চিরচেনা। কিন্তু এই সমস্যার সমাধানে আমরা যখন কপাল কুঁচকাই বেঙ্গালুরুর এক তরুণ তখন চালিয়ে দিলেন মগজ। তৈরি করে ফেললেন এমন এক এআই (AI) বা....

ঘুমের ভঙ্গি দেখেই চলবে ফ্যান,বেঙ্গালুরুর তরুণের ‘স্মার্ট’ বিপ্লব !

নয়া জামানা: মাঝরাতে একবার গরমে ঘামছেন, আবার খানিক বাদে ঠান্ডায় চাদর খুঁজছেন এই ঝক্কি আমাদের অনেকেরই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা: মাঝরাতে একবার গরমে ঘামছেন, আবার খানিক বাদে ঠান্ডায় চাদর খুঁজছেন এই ঝক্কি আমাদের অনেকেরই চিরচেনা। কিন্তু এই সমস্যার সমাধানে আমরা যখন কপাল কুঁচকাই বেঙ্গালুরুর এক তরুণ তখন চালিয়ে দিলেন মগজ। তৈরি করে ফেললেন এমন এক এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যা আপনার ঘুমের ভঙ্গি দেখেই বুঝে নেবে কখন ফ্যান চালানো দরকার আর কখন বন্ধ রাখা উচিত।কিভাবে কাজ করে এই প্রযুক্তি ?পঙ্কজ নামের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উদ্ভাবনটি মূলত ‘মিডিয়াপাইপ পোজ ভিশন’ (MediaPipe Pose Vision) নামক একটি উন্নত প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।এটি রিয়েল টাইমে মানুষের শরীরের হাড়ের প্রতিটি সংযোগস্থল বা ‘জয়েন্ট’ ট্র্যাক করতে পারে।যদি পঙ্কজ ঘুমের ঘোরে লেপের বাইরে হাত-পা বের করে দেন এআই বুঝে নেয় তার গরম লাগছে সাথে সাথে চালু হয়ে যায় ফ্যান।আবার যখন তিনি হাত-পা গুটিয়ে কুঁকড়ে শোন সিস্টেমটি বুঝে নেয় তার ঠান্ডা লাগছে এবং দ্রুত ফ্যানটি বন্ধ করে দেয়।সবচেয়ে মজার বিষয় হলো, পঙ্কজ সরাসরি ফ্যানের সার্কিটে হাত দেননি। তিনি ব্যবহার করেছেন একটি ‘রিমোট বাটন পুশার’। এআই সিগন্যাল দিলেই এই ছোট যন্ত্রটি ভৌতভাবে ফ্যানের সুইচটি টিপে দেয়। অনেকটা যেন অদৃশ্য এক রুমমেট!ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল এই ‘আউট-অফ-দ্য-বক্স’ চিন্তা। নেটিজেনরা বলছেন, বর্তমান যুগে আমাদের ঘরবাড়ি এভাবেই স্মার্ট হয়ে উঠবে। পঙ্কজ মনে করেন, ভবিষ্যৎ হবে এমনই যেখানে প্রযুক্তি মানুষের প্রয়োজন বুঝে নিয়ে নিঃশব্দে সেবা দেবে।


 

 

আরও পড়ুন-

 

তালিকা সংশোধনে বাদ লক্ষ লক্ষ নাম, কমিশনকে সুপ্রিম তোপ কুণাল-চন্দ্রিমার

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর