ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক কংগ্রেসের

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক কংগ্রেসের

নয়া জামানা, কলকাতা : বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হল প্রদেশ কংগ্রেস। ত্রুটিমুক্ত তালিকার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরের সামনে টানা ২৪ ঘণ্টার অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছেন....

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক কংগ্রেসের

নয়া জামানা, কলকাতা : বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হল প্রদেশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হল প্রদেশ কংগ্রেস। ত্রুটিমুক্ত তালিকার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরের সামনে টানা ২৪ ঘণ্টার অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। স্রেফ আন্দোলনের হুঁশিয়ারিই নয়, দিল্লিতে যুব কংগ্রেসের অভিনব প্রতিবাদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কটাক্ষের পাল্টা জবাব দিতে মঙ্গলবার শহরে ‘সারপ্রাইজ’ কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুভঙ্করবাবুর অভিযোগ, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অসংগতি রয়েছে। যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে সেখানে ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা চলছে বলে আশঙ্কা তাঁর। প্রদেশ সভাপতির কথায়, ‘কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে এবং কোনও ভুয়ো নাম যেন অন্তর্ভুক্ত না হয়,এই দাবিতে আমরা শুরু থেকেই সরব। কিন্তু গত চার মাসে যেভাবে এসআইআর চালানো হয়েছে, তাতে যোগ্য ভোটারদের অযথা হয়রানি হয়েছে এবং বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ রাজ্য কংগ্রেসের দাবি, তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-র দোহাই দিয়ে এক কোটিরও বেশি ভোটারের শুনানি করা হয়েছে। এর আইনি বৈধতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই ইআরও-দের ক্ষমতা খর্ব করার অভিযোগও তুলেছেন তাঁরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিধান ভবন। এই পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৬, ৭ ও ৮ নম্বর ফর্মের আবেদন যথাযথ শুনানির মাধ্যমে নিষ্পত্তির দাবি জানিয়েছে কংগ্রেস। অন্য দিকে, দিল্লিতে এআই সম্মেলনে যুব কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে প্রধানমন্ত্রীর ‘নগ্নতা’ বলে কটাক্ষ করার বিষয়টি ভালো ভাবে নেয়নি হাত শিবির। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত কলকাতায় অভিনব প্রতিবাদের ডাক দিয়ে শুভঙ্করবাবু বলেন, ‘আগামিকাল অভিনব প্রতিবাদ দেখতে পাবেন। কোথায় সেই প্রতিবাদ হবে পরে আমরা জানিয়ে দেব।’ তাঁর দাবি, ব্রিটিশ বিরোধী লড়াইয়েও ন্যূনতম পোশাকে প্রতিবাদের নজির রয়েছে। মণিপুর হিংসা ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করছেন বলে মনে করছে কংগ্রেস। গণতন্ত্র রক্ষার স্বার্থে এই লড়াইয়ে সাধারণ মানুষকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছবি ফেসবুক।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর