ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • অসুস্থতা ছাড়া বিচারকদের, ছুটি বাতিল, জানাল হাইকোর্ট

অসুস্থতা ছাড়া বিচারকদের, ছুটি বাতিল, জানাল হাইকোর্ট

নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিচার ব্যবস্থায় বেনজির পদক্ষেপ। অসুস্থতা ছাড়া আগামী ৯ তারিখ পর্যন্ত কোনো ছুটি নিতে পারবেন না নিম্ন আদালতের বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার তদারকি এখন বিচার বিভাগের হাতে। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতেই কড়া নির্দেশিকা....

অসুস্থতা ছাড়া বিচারকদের, ছুটি বাতিল, জানাল হাইকোর্ট

নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিচার ব্যবস্থায় বেনজির পদক্ষেপ। অসুস্থতা ছাড়া আগামী ৯ তারিখ পর্যন্ত কোনো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : রাজ্যের বিচার ব্যবস্থায় বেনজির পদক্ষেপ। অসুস্থতা ছাড়া আগামী ৯ তারিখ পর্যন্ত কোনো ছুটি নিতে পারবেন না নিম্ন আদালতের বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার তদারকি এখন বিচার বিভাগের হাতে। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতেই কড়া নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। কাজের চাপ ও গুরুত্ব বিচার করে ২৫০ জন বিচারকের একটি তালিকা ইতিমধ্যেই কমিশনের কাছে পাঠিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার। শীর্ষ আদালতের নির্দেশে এসআইআর-এর শেষ পর্যায়ের কাজের বড় দায়িত্ব এখন বিচারকদের কাঁধে। এই প্রক্রিয়া মসৃণ করতে জেলা জজ, জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের পাঠানো তালিকায় এনডিপিএস এবং পকসো আদালতের ১০০ জন বিচারক ছাড়াও রয়েছেন আরও ১৫০ জন বিচারক। প্রতিটি বিধানসভা ভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। বিচারবিভাগীয় এই নজরদারি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়েছেন, ‘বিশেষ পরিস্থিতির জন্য ব্যতিক্রমী নির্দেশ।’ বিচারকদের মর্যাদা রক্ষায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সব বিষয় জুডিশিয়াল অফিসাররা দেখবেন। সরকারি বাবুরা জুডিশিয়াল অফিসারদের কাজে সহযোগিতা করবেন না, এটা আমরা হতে দেব না। জুডিশিয়াল অফিসারদের অপমানিত হতে দেব না।’ এদিকে ভোটপ্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কাল উচ্চপর্যায়ের বৈঠক বসছে। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক এনকে মিশ্র এবং পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। বিচারকদের সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত করার মাধ্যমে কাজের স্বচ্ছতা বজায় রাখাই এখন আদালতের মূল লক্ষ্য। প্রশাসনের নিচুতলার কর্মীদের ওপর নির্ভর না করে গোটা বিষয়টি এখন বিচারকদের কড়া নজরদারিতে সম্পন্ন হবে।


আরও পড়ুন-

 

ইদে তিন দিন ছুটির আর্জি অধীরের, মুখ্যমন্ত্রীকে চিঠি ঘিরে পাল্টা তৃণমূল

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর