ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • থামেনি চক্ষুদানের অঙ্গীকার! স্বামীর মৃত্যুবার্ষিকীতে স্ত্রীর নজির গড়া সিদ্ধান্ত

থামেনি চক্ষুদানের অঙ্গীকার! স্বামীর মৃত্যুবার্ষিকীতে স্ত্রীর নজির গড়া সিদ্ধান্ত

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া : সম্প্রতি মৃত্যুর পর মায়ের চক্ষুদান ঘিরে বিতর্কে নাম ওঠে নদীয়া জেলার শিক্ষকের পরিবারের বিরুদ্ধে। মায়ের চক্ষু বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধেই। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল নদিয়ার কোতোয়ালি থানা এলাকায়। গ্রেফতার হয় সমাজ কর্মী....

থামেনি চক্ষুদানের অঙ্গীকার! স্বামীর মৃত্যুবার্ষিকীতে স্ত্রীর নজির গড়া সিদ্ধান্ত

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া : সম্প্রতি মৃত্যুর পর মায়ের চক্ষুদান ঘিরে বিতর্কে নাম ওঠে নদীয়া জেলার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া : সম্প্রতি মৃত্যুর পর মায়ের চক্ষুদান ঘিরে বিতর্কে নাম ওঠে নদীয়া জেলার শিক্ষকের পরিবারের বিরুদ্ধে। মায়ের চক্ষু বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধেই। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল নদিয়ার কোতোয়ালি থানা এলাকায়। গ্রেফতার হয় সমাজ কর্মী তথা স্কুল শিক্ষক ছেলে। যদিও তার কিছুদিনের মধ্যেই সত্যিটা জনসমক্ষে আসে। সম্মানে ও আদালতের রায়ে জামিন পান সেই স্কুল শিক্ষক এবং তার পরিবারের সকল সদস্যরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এলো আরেকটি সম্প্রীতির বার্তা। নদীয়ার হাঁসখালীর বগুলার ধানের হাটের বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় নারায়ণ চন্দ্র দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলো।নারায়ণ বাবুর স্ত্রী হেনা রানী দে স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার চোখ দুটি দানের অঙ্গীকার করলেন। চক্ষুদান অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ন বাবুর একমাত্র পুত্র রাকেশ দে ও একমাত্র কন্যা পিংকি দাশ। চক্ষুদান অঙ্গীকারবদ্ধ করতে আসেন নদীয়ার গোবড়াপোতা শুভেন্দু মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চিকিৎসক সমর প্রামানিক। তিনি বলেন নদীয়ায় চক্ষুদানের মত ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃদ্ধা, স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজের চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হলেন।এর থেকেই বোঝা যায় সমাজে কিছু স্বার্থান্বেষী মানুষ যতই চেষ্টা করুক, উন্নয়নের স্বার্থে আরও বেশি পরিমাণে মানুষ এগিয়ে আসবেন। উন্নয়ন কখনো থেমে থাকে না এটাই তার প্রমান। এই ব্যাপারে হেনা রানী দেবী বলেন আমি আমার স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হলাম কারণ, আমার মৃত্যুর পরে আমার চোখ দিয়ে দুটো মানুষ দৃষ্টি ফিরে পাবে। এজন্য আমাকে কেউ জোরজবরদস্তি করেনি, আমি স্বেচ্ছায় এই কাজ করছি।এছাড়াও প্রধান অতিথি হিসেবে স্বর্গীয় নারায়ণ দের বাড়িতে উপস্থিত হয়ে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন চলচ্চিত্র জগতের নায়িকা দেবিকা মুখার্জি ।পরিবারের পক্ষ থেকে নারায়ণ বাবুর পুত্র রাকেশ দে নায়িকাকে শিবের মূর্তি উপহার হিসেবে তুলে দেন। দেবিকা মুখার্জি বলেন, তিনি ধন্য এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ ভিড় করেন। সকলেই নারায়ন বাবুর ছেলে রাকেশ দের এই ধরনের অনুষ্ঠানের কাজকে কুর্নিশ জানিয়েছে।


 

আরও পড়ুন-

চক্রে দিলীপের হুঙ্কার, ‘বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত’

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর