ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • সাঁওতালি সাহিত্যে গর্বের স্বীকৃতি, ‘বঙ্গভূষণ’ পেলেন কলেন্দ্রনাথ মান্ডি

সাঁওতালি সাহিত্যে গর্বের স্বীকৃতি, ‘বঙ্গভূষণ’ পেলেন কলেন্দ্রনাথ মান্ডি

নয়া জামানা, পুরুলিয়া: সাঁওতালি ভাষা ও সাহিত্যে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হলেন পুরুলিয়ার বিশিষ্ট সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী Mamata....

সাঁওতালি সাহিত্যে গর্বের স্বীকৃতি, ‘বঙ্গভূষণ’ পেলেন কলেন্দ্রনাথ মান্ডি

নয়া জামানা, পুরুলিয়া: সাঁওতালি ভাষা ও সাহিত্যে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, পুরুলিয়া: সাঁওতালি ভাষা ও সাহিত্যে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হলেন পুরুলিয়ার বিশিষ্ট সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সহযোগিতায় ছিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ।
কলেন্দ্রনাথ মান্ডি দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় নাটক, কবিতা ও প্রবন্ধ রচনা করে পরিচিতি অর্জন করেছেন। তাঁর লেখায় আদিবাসী সমাজ, গ্রামীণ জীবন এবং সংস্কৃতির চিত্র ফুটে ওঠে। ১৯৮১ সালে তিনি ‘সিলি’ নামে সাঁওতালি ভাষার একটি পত্রিকা প্রকাশ শুরু করেন, যা আজও নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং সাঁওতালি ভাষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন রেলে চাকরি করেছেন। পরে চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সম্পাদক হিসেবে কাজ করছেন।
সম্মান পাওয়ার পর কলেন্দ্রনাথ মান্ডি বলেন, এই পুরস্কার তাঁর জন্য বড় গর্বের বিষয়। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের মধ্যে সাঁওতালি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে কাজ করে যাবেন।
এই সম্মান পাওয়ায় পুরুলিয়া জেলায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সাহিত্যপ্রেমীদের মতে, এই স্বীকৃতি সাঁওতালি ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


আরও পড়ুন-

বিশ্বের দরবারে বাংলার সুগন্ধি! রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেল গোবিন্দভোগ- তুলাইপাঞ্জি ও কনকচূড়

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর