ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সিঁদুরে মেঘ দেখছেন আলুচাষীরা

দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সিঁদুরে মেঘ দেখছেন আলুচাষীরা

নয়া জামানা,কলকাতা : ফাল্গুনের মিঠে রোদের মাঝেই অকাল বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার....

দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, সিঁদুরে মেঘ দেখছেন আলুচাষীরা

নয়া জামানা,কলকাতা : ফাল্গুনের মিঠে রোদের মাঝেই অকাল বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা : ফাল্গুনের মিঠে রোদের মাঝেই অকাল বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে আবহাওয়া এই খামখেয়ালি রূপ নিয়েছে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পর এই বৃষ্টিতে কৃষি ক্ষেত্রে, বিশেষ করে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বাতাসের নিম্নস্তরের গতির পরিবর্তনের ফলে সাগর থেকে আর্দ্র বাতাস প্রবেশের কারণেই এই অকাল বর্ষণ। আগামী দু’দিনে দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা আরও অন্তত ২ ডিগ্রি বাড়তে পারে। তবে এই দু-দিন আকাশ মেঘলা থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে।কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গতকাল শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৩ শতাংশ হওয়ায় কিছুটা অস্বস্তিও অনুভূত হতে পারে।কৃষি বিশেষজ্ঞদের মতে, এই সময়ে বৃষ্টি আলু ও অন্যান্য রবি শস্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে ফসলে ধসা রোগ বা পচন ধরার ভয় পাচ্ছেন চাষিরা। তবে এই বৃষ্টির রেশ কেটে গেলে পরবর্তী সাতদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।


আরও পড়ুন-

 

সপ্তাহান্তে ভারত-পাক মহারণে বৃষ্টির ভ্রুকুটি, দেশজুড়ে প্রার্থনার মাঝে প্রস্তুত সূর্যবাহিনী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর