ব্রেকিং

তৃণমূলে যোগ দিলেন ভারত বিখ্যাত ফুটবলার !

নয়া জামানা: রাজনৈতিক সমীকরণ বদলে গেল বসিরহাটে। দীপেন্দু বিশ্বাস প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক অবশেষে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ঘরে ফিরলেন। ফের নাম লেখালেন নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বসিরহাট ১ নম্বর ব্লক....

তৃণমূলে যোগ দিলেন ভারত বিখ্যাত ফুটবলার !

নয়া জামানা: রাজনৈতিক সমীকরণ বদলে গেল বসিরহাটে। দীপেন্দু বিশ্বাস প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা: রাজনৈতিক সমীকরণ বদলে গেল বসিরহাটে। দীপেন্দু বিশ্বাস প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক অবশেষে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ঘরে ফিরলেন। ফের নাম লেখালেন নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার ও বসিরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক স্থানীয় নেতা।
ভোটের আগে এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বসিরহাট অঞ্চলে শাসক শিবিরের সংগঠন যে আরও শক্তিশালী হল, তা মানছেন পর্যবেক্ষকরাও।দীর্ঘদিন তৃণমূলের সৈনিক হিসেবেই পরিচিত ছিলেন দীপেন্দু। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন। তবে ২০২১-এ টিকিট না পেয়ে অভিমানে বিজেপিতে যোগ দেন। সেখানেও আশানুরূপ ভূমিকা বা প্রার্থী হওয়ার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেন। রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ-এর কাছে পদত্যাগপত্রও পাঠান তিনি।ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীপেন্দু বলেন,খেলাধুলোর মাঠে যেমন লড়েছি, রাজনীতিতেও লড়াই চালিয়ে যাব।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, মানুষের পাশে দাঁড়াতেই তাঁর এই প্রত্যাবর্তন।আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে যদিও স্পষ্ট কিছু বলেননি, তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এমনটাই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে, বসিরহাটের রাজনীতিতে এই ‘রিটার্ন ম্যাচ’ যে নতুন উত্তাপ ছড়াবে তা বলাই বাহুল্য।


আরও পড়ুন-

 

একই পরিবারে দুই ফুল, চাপে বাম কুল, পদ্ম শিবিরে যোগ ক্ষিতি-কন্যা কস্তুরীর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর