ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? রাজ্যের সিইও-কে ফোন নির্বাচন কমিশনের

২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? রাজ্যের সিইও-কে ফোন নির্বাচন কমিশনের

নয়া জামানা ডেস্ক : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে কাটল জট। নির্ধারিত সূচি মেনেই আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার....

২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ? রাজ্যের সিইও-কে ফোন নির্বাচন কমিশনের

নয়া জামানা ডেস্ক : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে কাটল জট। নির্ধারিত সূচি মেনেই আগামী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে কাটল জট। নির্ধারিত সূচি মেনেই আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে ফোন করে বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। সিইও দফতর সূত্রে খবর, নির্ধারিত দিনেই তালিকা প্রকাশ করা হবে বলে দিল্লিকে আশ্বস্ত করা হয়েছে।শুক্রবার এসআইআর সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২৮ তারিখের মধ্যেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বর্তমানে যেটুকু কাজ সম্পন্ন হয়েছে, তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। তবে কোনও ভোটারের নাম যদি অমীমাংসিত থেকে যায়, তবে পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশের মাধ্যমে সেই নামগুলো যুক্ত করা যাবে। আদালতের এই নির্দেশের পরপরই নড়েচড়ে বসে কমিশন।আদালতের নির্দেশ পালনে কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির নতুন সময়সূচি নির্ধারণ করেছে,২১ ফেব্রুয়ারি নথি যাচাই ও নিষ্পত্তির শেষ তারিখ।২৫ ফেব্রুয়ারি পোলিং স্টেশনের পুনর্বিন্যাস সম্পন্ন করা।২৭ ফেব্রুয়ারি ভোটার তালিকার গুণগত মান যাচাই।২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।মামলার শুনানিতে কমিশন জানায়, কাজের চাপের কারণে রাজ্য সরকারের কাছে অতিরিক্ত গ্রুপ-বি কর্মী চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই আবেদন বিবেচনাধীন বলে ফেলে রেখেছে। রাজ্যের এই ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি মন্তব্য করেন, প্রয়োজনে কাজের তদারকির জন্য বিচার বিভাগীয় আধিকারিক বা অন্য রাজ্য থেকে আইএএস অফিসার নিয়োগ করতে হবে।এসআইআর চলাকালীন রাজ্যে যাতে কোনো অশান্তি না হয়, সে বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-কে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কমিশন জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনে যে নামগুলো পাওয়া গেছে, তা দিয়েই প্রাথমিক তালিকা প্রকাশিত হবে।


 

আরও পড়ুন-

 

‘রক্ষক না ভক্ষক?’ ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানায় সাংসদ বাপি হালদার

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর