নয়া জামানা ডেস্ক : মুঘল সম্রাট বাবরের নামে মসজিদ নির্মাণ বন্ধ করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি শুনতে রাজি হয়নি। আদালতের কঠোর অবস্থানের মুখে আবেদনকারী মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ফলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে শুরু হওয়া এই মসজিদ নির্মাণ প্রকল্পে আপাতত স্থিতাবস্থা বজায় থাকছে।বেলডাঙায় একটি নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এই মসজিদের নাম বাবরি মসজিদ রাখার ঘোষণা করলে বিতর্ক দানা বাঁধে। মামলাকারীর দাবি ছিল, বাবর একজন বিতর্কিত শাসক ছিলেন এবং তাঁর নামে ধর্মীয় স্থাপত্য তৈরি করা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এই যুক্তিতেই শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ চাওয়া হয়েছিল। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী বিধায়ক হুমায়ুন কবীরের প্রসঙ্গও উত্থাপন করেন।উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক সাসপেন্ড হওয়ার পরই হুমায়ুন কবীর বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঘটা করে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। বিধায়ক জানিয়েছেন, আগামী ২ বছরের মধ্যে এই বিশাল স্থাপত্যের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই আর্জিতে তারা কর্ণপাত করবে না। বিচারপতিদের বেঞ্চ আরজিটি গ্রহণ না করায় আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন আবেদনকারীরা। বর্তমানে বেলডাঙায় সতর্কতার মধ্যেই মসজিদের কাজ চলছে।
আরও পড়ুন-
১২০০ কণ্ঠে কোরআন পাঠ,বুধেই শুরু হল হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ