ব্রেকিং

চক্রে দিলীপের হুঙ্কার, ‘বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত’

নয়া জামানা , পূর্ব মেদিনীপুর: নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে। তারই মধ্যে আত্মবিশ্বাসী সুরে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাত এলাকার দেউলিয়া বাজারে এক চা চক্রে যোগ দিয়ে তিনি আসন্ন ভোট নিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত....

চক্রে দিলীপের হুঙ্কার, ‘বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত’

নয়া জামানা , পূর্ব মেদিনীপুর: নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে। তারই মধ্যে আত্মবিশ্বাসী সুরে কর্মী-সমর্থকদের উজ্জীবিত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা , পূর্ব মেদিনীপুর: নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে। তারই মধ্যে আত্মবিশ্বাসী সুরে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাত এলাকার দেউলিয়া বাজারে এক চা চক্রে যোগ দিয়ে তিনি আসন্ন ভোট নিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “ভারতবর্ষের যেখানে নির্বাচন হয়, মানুষ আগেই বুঝে যায় বিজেপি জিতবে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। গতবার আমরা লড়াই করে অর্ধেক পথ এগিয়েছিলাম, এবার পুরোটা সম্পূর্ণ করব।” তাঁর দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মনস্থির করে ফেলেছেন এবং সেই হাওয়া গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় না এলে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, তাই কেন্দ্র সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। “মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে, চাল-ডাল দেওয়া হচ্ছে। কিন্তু মাঝপথে অনেক কিছু হাওয়া হয়ে যাচ্ছে—মিড-ডে মিল, ওষুধ, নানা প্রকল্পে কাটমানি ও দুর্নীতির অভিযোগ উঠছে,” বলেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের উল্লেখ করে দিলীপ জানান, “এই রাজ্যের মানুষ সহজে পরিবর্তন করেন না। তাই এত বছর কংগ্রেস, পরে তৃণমূল ক্ষমতায় ছিল। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। সর্বত্র মানুষ পরিবর্তনের কথা বলছে। বিজেপির চেয়ে সাধারণ মানুষের তাগিদই বেশি।”
রেল প্রকল্প নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, অন্যান্য রাজ্যে দ্রুত রেল যোগাযোগ বাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গে জমি না দেওয়ার কারণে একাধিক প্রকল্প আটকে রয়েছে। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সবশেষে দিলীপ ঘোষের বক্তব্য, “মানুষের সম্পদ লুঠ হচ্ছে। তাই এবারের ভোট পরিবর্তনের ভোট। পরিবর্তন অবশ্যম্ভাবী।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।


আরও পড়ুন-

 

উটেরও এবার পাসপোর্ট! ভিশন ২০৩০–এ পশুসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর