ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

নয়া জামানা , কলকাতা : গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টুকলি রুখতে কড়া নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ১ ও ৮ মার্চ অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় পরীক্ষার্থীরা কোনওভাবেই জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন....

এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

নয়া জামানা , কলকাতা : গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টুকলি রুখতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা , কলকাতা : গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টুকলি রুখতে কড়া নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ১ ও ৮ মার্চ অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় পরীক্ষার্থীরা কোনওভাবেই জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরিবর্তে তাঁদের সাধারণ চটি বা হাওয়াই চটি পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে রাখার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, বিগত বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে পরীক্ষার্থীরা জুতোর মধ্যে মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্র লুকিয়ে নিয়ে প্রবেশ করছে। তাই এবার জুতো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।জুতো ছাড়াও পরীক্ষার্থীদের জন্য আরও কিছু কড়াকড়ি থাকছে,পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল অবশ্যই স্বচ্ছ হতে হবে।কোনও ধরনের গহনা বা ধাতব বস্তু পরে ভেতরে ঢোকা যাবে না। এমনকি হাতঘড়ি পরাতেও নিষেধাজ্ঞা রয়েছে। মোবাইল বা কোনও ইলেকট্রনিক যন্ত্রসহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।ভোটের আবহে রাজ্যজুড়ে পুলিশি ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। সেই ঘাটতি মেটাতেই আগেভাগে এই কড়া নিয়মাবলি কার্যকর করা হচ্ছে। এসএসসি সূত্রে খবর, প্রায় ৮ লক্ষ ১৩ হাজার গ্রুপ-সি এবং ৮ লক্ষ ২০ হাজার গ্রুপ-ডি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছেন। ১৭০০টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে।কমিশনের এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। দূর-দূরান্ত থেকে আসা চাকরিপ্রার্থীদের দাবি, দীর্ঘ ট্রেন বা বাস যাত্রায় হাওয়াই চটি পরে আসা কষ্টকর। অনেকের মতে, এই নিয়ম পরীক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করছে। গ্রুপ-সি পরীক্ষার্থী বিভাস ধর বলেন, “নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের কাজ, চটি পরে পরীক্ষা দিতে বাধ্য করা অযৌক্তিক।” এর আগে উচ্চ প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিবাহিত মহিলাদের হাতের লোহা বা গহনা খোলার নির্দেশ নিয়েও বিতর্ক হয়েছিল, তবে স্বচ্ছতার স্বার্থে তা কার্যকর করা হয়।২০১৬ সালের প্যানেল বাতিলের পর এবারের পরীক্ষা কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। গ্রুপ-সি পদের জন্য ৬০ নম্বরের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৫০ মিনিট ধরে। অন্যদিকে, গ্রুপ-ডি পদের জন্য ৪০ নম্বরের পরীক্ষা হবে ১ ঘণ্টা ২০ মিনিটে।


আরও পড়ুন-

সন্তানের জন্ম দিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন সাগরদিঘির ছাত্রী,পরীক্ষার সমস্ত ব্যবস্থা করে দিলেন বিধায়ক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর