নয়া জামানা, আসানসোল : এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোগলা অঞ্চলে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জনসংযোগ কর্মসূচি পালন করতে যায়। উপস্থিত হয়, দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগুলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে। কিন্তু গ্রামে পৌঁছাতেই দেখা যায় গ্রামের একাধিক বাড়ির সদর দরজায় ঝুলছে তালা । জনসংযোগ করার জন্য নেই কোন জনতা। বিষয়টি সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, জেগে উঠেছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও।তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির সাফাই , জনতা আমাদের সাথে আছে কিন্তু তারা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে কারণ প্রকাশ্যে বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করলে বা তাদের সাথে আলাপচারিতা করলে রাত্রিতে তৃণমূলের গুন্ডাবাহিনী আক্রমণ করতে পারে তাদের। এটা শুধু গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রাম নয়, সাড়া পাণ্ডবেশ্বর জুড়ে একটা আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষের মনে। এদিন বিজেপি নেতা পাণ্ডবেশ্বর এর বর্তমান বিধায়ককে শোলে সিনেমার গব্বর সিং বলেও কটাক্ষ করেন।কিন্তু পর মুহুর্তেই বিজেপি নেতার এই কটাক্ষে পাল্টা সুর শানাতে ছাড়েননি তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নাম না করে কটাক্ষের সুরে বলেন গব্বর সিং তো সেই যার উপস্থিতি অনুভব করে সাধারণ মানুষ দরজা বন্ধ করে দিয়েছে। নরেন্দ্রনাথের মন্তব্য -গব্বর জাব আয়েগা গাঁও কা আদমি তো দরজা জানালা জরুর বন্ধ করেগা ।নরেন্দ্রনাথ চক্রবর্তী আরও জানান, সাড়ে চার বছর এলাকায় পাত্তা নেই, মানুষের আপদে বিপদের সঙ্গী হননি আপনি, আর আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর ৩৬৫ দিন মানুষের পাশে থেকে কাজ করেছি পাণ্ডবেশ্বর এর উন্নয়ন করেছি। বিধায়ক জানাই, এটি এখন কেবল রিল পুরো সিনেমা বাকি আছে।এছাড়া বিধায়ক এদিন পাণ্ডবেশ্বর জুড়ে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে অন্যান্য জায়গা সমস্ত কিছুর যে ব্যাপক পরিমাণে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে সে বিষয়টিও তুলে ধরেন। তবে এই রাজনৈতিক চাপানউতরের মাঝে এখন প্রশ্ন উঠছে একটাই, তাহলে কি পাণ্ডবেশ্বর এর চন্দ্রডাঙ্গায় সাধারণ মানুষের এই দরজা বন্ধ ভোটের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে গো ব্যাক শ্লোগানের অভিনব কায়দা ।
আরও পড়ুন-
মালদায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির, চার বিধানসভাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক