ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মালদায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির, চার বিধানসভাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক

মালদায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির, চার বিধানসভাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক

নয়া জামানা, মালদা : চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদা এলাকায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে দলীয় চার্জশিট....

মালদায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির, চার বিধানসভাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক

নয়া জামানা, মালদা : চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা : চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদা এলাকায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে দলীয় চার্জশিট প্রকাশের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়।

এই প্রেস মিটে চার্জশিট প্রকাশ করেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন সহ বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব।

এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা শহরের সাহাপুর ছাতিয়ান মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে। চারটি বিধানসভা এলাকায় সংঘটিত বলে অভিযোগ ওঠা বিভিন্ন দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক গাফিলতির বিস্তারিত তথ্য নথিভুক্ত করে চার্জশিট আকারে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে এই চার্জশিটকে হাতিয়ার করেই বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে অভিযোগের বিষয়গুলি তুলে ধরবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও জানান তিনি।

বিজেপি নেতৃত্বের দাবি, এই চার্জশিট প্রকাশের মাধ্যমে চারটি বিধানসভায় ঘটে যাওয়া অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসবে এবং মানুষ সচেতন হয়ে নিজের অধিকার সম্পর্কে সরব হবে।

আরও পড়ুন-

বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর