ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দ্বৈত পরিচয়ে মৎস্যজীবী গ্রেপ্তার! কাকদ্বীপে ট্রলার আটক ঘিরে সীমান্ত নিরাপত্তায় বড় প্রশ্ন

দ্বৈত পরিচয়ে মৎস্যজীবী গ্রেপ্তার! কাকদ্বীপে ট্রলার আটক ঘিরে সীমান্ত নিরাপত্তায় বড় প্রশ্ন

শুভজিৎ দাস, নয়া জামানা, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় একটি বাংলাদেশি ট্রলার আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রলার থেকে ধৃত এক মৎস্যজীবীর কাছে ভারত ও বাংলাদেশের পৃথক সচিত্র পরিচয়পত্র মিলতেই সীমান্ত নিরাপত্তা ও পরিচয় যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে....

দ্বৈত পরিচয়ে মৎস্যজীবী গ্রেপ্তার! কাকদ্বীপে ট্রলার আটক ঘিরে সীমান্ত নিরাপত্তায় বড় প্রশ্ন

শুভজিৎ দাস, নয়া জামানা, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় একটি বাংলাদেশি ট্রলার আটক হওয়ার ঘটনায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শুভজিৎ দাস, নয়া জামানা, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় একটি বাংলাদেশি ট্রলার আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রলার থেকে ধৃত এক মৎস্যজীবীর কাছে ভারত ও বাংলাদেশের পৃথক সচিত্র পরিচয়পত্র মিলতেই সীমান্ত নিরাপত্তা ও পরিচয় যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রবীন্দ্র দাস। তাঁর বাড়ি বাংলাদেশের কুতুবদিয়া এলাকায়। তবে গত প্রায় তিন বছর ধরে তিনি দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানার অধীন বসন্তপুর এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, তিনি মাঝেমধ্যেই ভাড়া বাড়ি বদল করতেন। এতে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ এড়ানোই উদ্দেশ্য ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
বাড়ির মালিক আরতি মাইতি জানান, কয়েক মাস আগে রবীন্দ্র তাঁর বাড়িতে ওঠেন এবং নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। এলাকায় স্বাভাবিক জীবনযাপন করলেও এখন তাঁর অতীত কার্যকলাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
রবিবার গভীর রাতে ‘এফবি সাগর’ নামের একটি বাংলাদেশি ট্রলার ২৮ জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারটি আটক করে। নথিপত্র পরীক্ষা করতে গিয়ে রবীন্দ্র দাসের কাছ থেকে দুই দেশের পৃথক পরিচয়পত্র উদ্ধার হয়। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, কয়েক মাস আগে তিনি বাংলাদেশে গিয়ে ভোটও দিয়েছিলেন বলে সন্দেহ। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা কেবল অবৈধ অনুপ্রবেশ নয়, বরং পরিচয়পত্র ইস্যু ও সীমান্ত নজরদারির ব্যবস্থায় ফাঁকফোকরকেও সামনে এনেছে।
উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো, তথ্য আদানপ্রদান জোরদার করা এবং বায়োমেট্রিক যাচাই আরও কড়া করার দাবি উঠেছে। বসন্তপুর ও সংলগ্ন এলাকায় ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-

গভীর রাতে বেআইনি কাজের অভিযোগ অরিজিৎ ও আমির খানের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর