ব্রেকিং
  • Home /
  • জেলা /
  • অধীরের হাত ধরে ঘর ওয়াপসি সুফিয়ানের, কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে পাল্টা কটাক্ষ তৃণমূলের

অধীরের হাত ধরে ঘর ওয়াপসি সুফিয়ানের, কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে পাল্টা কটাক্ষ তৃণমূলের

কমল মজুমদার,নয়া জামানা,জঙ্গিপুর : দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে ‘ঘর ওয়াপসি’ হলো মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকারের। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন। পরবর্তীকালে আবু সুফিয়ান তৃণমূল কংগ্রেসে যোগ দেন....

অধীরের হাত ধরে ঘর ওয়াপসি সুফিয়ানের, কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে পাল্টা কটাক্ষ তৃণমূলের

কমল মজুমদার,নয়া জামানা,জঙ্গিপুর : দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে ‘ঘর ওয়াপসি’ হলো মুর্শিদাবাদের ভগবানগোলার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কমল মজুমদার,নয়া জামানা,জঙ্গিপুর : দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে ‘ঘর ওয়াপসি’ হলো মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকারের। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন। পরবর্তীকালে আবু সুফিয়ান তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দীর্ঘদিন জেলা আইএনটিটিইউসি-র সভাপতি পদে আসীন ছিলেন।

মঙ্গলবার বহরমপুরে কয়েক’শ কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের কংগ্রেসে যোগ দিলেন এই বর্ষীয়ান নেতা। কংগ্রেসের দাবি, আবু সুফিয়ানের প্রত্যাবর্তনে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভগবানগোলা এলাকায় দল আরও শক্তিশালী হলো।

অন্যদিকে, আবু সুফিয়ান দল ছাড়ায় তৃণমূল ‘হাঁফ ছেড়ে বেঁচেছে’ বলে দাবি করেছেন ভগবানগোলার বর্তমান তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার। তাঁর অভিযোগ, ‘২০২১-এর বিধানসভা এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবু সুফিয়ান দলের হয়ে কাজ করেননি। এমনকি ২০২৪-এর উপনির্বাচনেও তিনি দলবিরোধী কাজ করেছিলেন।’

তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘গত ৫ বছর আবু সুফিয়ান দলে কোনো পদে নেই। দুর্নীতির কারণে দল তাঁকে আইএনটিটিইউসি-র জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিল। দলবিরোধী কাজের জন্য তাঁকে ‘শোকজ’ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।’ রিয়াত হোসেনের দাবি, আবু সুফিয়ান প্রথমে হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সেখানে টিকিট না পেয়ে বাধ্য হয়ে মোহভঙ্গ হওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।

পাল্টা অভিযোগে আবু সুফিয়ান বলেন, ‘গত ১৫ বছর মন দিয়ে তৃণমূল করেছি। কিন্তু গত ৫ বছর দল আমার সঙ্গে ভালো আচরণ করেনি। ব্লক সভাপতিরা প্রাপ্য মর্যাদা দিতেন না। দলের ভেতর দুর্নীতি এবং অর্থের বিনিময়ে পঞ্চায়েত প্রার্থী ঠিক করার প্রতিবাদ করায় আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো পদের লোভে নয় বরং দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই তিনি প্রচার করবেন। তাঁর দাবি, এদিন তাঁর সঙ্গে প্রায় ৩০০ কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আরও অনেকে গোপনে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাক্তন বিধায়ককে দলে স্বাগত জানিয়ে অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূলের দুর্নীতির কারণে এখন অনেকেরই মোহভঙ্গ হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের নব উত্থান ঘটছে। তৃণমূল করতে পুলিশ আর বিরিয়ানির প্যাকেট লাগে, কিন্তু আমাদের দলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন।’

 

মালদায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির, চার বিধানসভাকে কেন্দ্র করে আন্দোলনের ডাক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর